যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর, বিপাকে ভারতীয়রা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর, বিপাকে ভারতীয়রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে টাকা পাঠাতে ৫ শতাংশ কর পরিশোধের নতুন আইন পাসের পথে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে প্রস্তাবটি করেন। রোববার মার্কিন কংগ্রেসের বাজেট কমিটিতে মাত্র ১ ভোটের ব্যবধানে তা পাস হয়েছে। এ বিলে কর হ্রাস, সরকারি ব্যয় হ্রাস এবং সীমান্ত নিরাপত্তা উন্নত করার পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অর্থ স্থানান্তরের (রেমিট্যান্স) উপর ৫ শতাংশ নতুন কর আরোপ করা। খবর এনডিটিভির। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট-এ বলা হয়েছে, সমস্ত রেমিট্যান্সের উপর ৫ শতাংশ কর ধার্য করা হবে। কর সংগ্রহ করবে মার্কিন ব্যাঙ্ক বা পরিষেবা প্রদানকারীরা।

তারাই এ কর সংগ্রহ করে সরকারকে দেবে। যদি স্থানান্তরের সময় কর পরিশোধ না করা হয়, তাহলেও পরিষেবা প্রদানকারী দায়ী থাকবে। মার্কিন নাগরিক এবং দেশেই যাদের জন্ম তারা এ করের আওতাভূক্ত থাকছেন না। তাদের নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে এবং মার্কিন কোষাগারের সঙ্গে একটি বিশেষ চুক্তি করতে হবে। প্রেরিত অর্থের পরিমাণের উপর ভিত্তি করে এ বিলে কোনও কর ছাড় দেওয়া হয়নি। এর অর্থ হল প্রেরক যদি মার্কিন নাগরিক না হন তবে ছোট স্থানান্তরের উপরও কর আরোপ করা হবে। আরও খবর: যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্তে বিপাকে ভারতের আম ব্যবসায়ীরা এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে ভারত। কারণ ভারত আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স পায়। ২০২৩-২৪ সালে

ভারত ১১৮.৭ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল। এর ২৭.৭ শতাংশ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এই রেমিট্যান্সের বেশিরভাগই আসে H1B এবং L1 ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের কাছ থেকে। প্রকৃতপক্ষে, গত বছরে জারি করা H-1B ভিসার ৭০ শতাংশেরও বেশি ভারতীয় কর্মীদের থেকেই গিয়েছে। বিলটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পূর্ণাঙ্গ ভোটের অপেক্ষায়। পাস হলে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ৪৫ লাখ ভারতীয় এর অর্থনৈতিক ও সামাজিক জীবনে বড় প্রভাব পড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?