যুক্তরাষ্ট্র চায় সরাসরি আলোচনা, ক্ষুব্ধ ভারত, রাজি পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

যুক্তরাষ্ট্র চায় সরাসরি আলোচনা, ক্ষুব্ধ ভারত, রাজি পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী যেন নিজেদের দ্বন্দ্ব নিরসনে আলোচনায় বসে — এমনকি তারা নৈশভোজেও বসতে পারে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠায় উৎসাহ দিচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। সংবাদমাধ্যমটি বলছে, উপসাগরীয় তিনটি দেশে সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প এখন সৌদি আরবে রয়েছেন। রাজধানী রিয়াদে সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “আমি বলেছিলাম— ‘বন্ধুরা, চলো একটা সমঝোতায় আসি। বাণিজ্য করি। পরমাণু ক্ষেপণাস্ত্র নয়, বরং তোমরা যেসব সুন্দর জিনিস তৈরি করো, তা (বাণিজ্যের মাধ্যমে) বিনিময়

করো’।” অবশ্য তিনি ভারত বা পাকিস্তানের কোন নেতাকে বা কার সঙ্গে এবং কখন এই কথা বলেছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার সঙ্গে সৌদি আরবে রয়েছেন। ট্রাম্প বলেন, “ওরা (ভারত ও পাকিস্তান) এখন আসলে ঠিকঠাক চলছে। হতে পারে, আমরা এমন কিছু করব যেন তারা একসঙ্গে নৈশভোজেও বসে।” ওয়াশিংটনে এ বিষয়ে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। তিনি বলেন, “আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে এই সপ্তাহান্তে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং উভয় দেশের প্রধানমন্ত্রীকে শান্তির পথ বেছে নেওয়ার জন্য অভিনন্দন জানাই। এখন আমাদের লক্ষ্য দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে তোলা।” ভারতের অভিযোগ অনুযায়ী পাকিস্তান সন্ত্রাসবাদে জড়িত কি না — এমন প্রশ্নে

পিগট কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি শুধু বলেন, “আমরা সবসময়ই সরাসরি সংলাপকে উৎসাহ দিয়ে আসছি। প্রেসিডেন্টও এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন।” পাকিস্তান মূলত ভারতের এই অভিযোগগুলো বরাবরই ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে এবং বলে থাকে, ভারত এসব অভিযোগ তুলে বরং নিজেই আগ্রাসী নীতি পরিচালনা করে। এক সাংবাদিক জানতে চান, ভারত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্বীকৃতি জানিয়েছে — এতে যুক্তরাষ্ট্র কী হতাশ? জবাবে পিগট বলেন, “আমি এই বিষয়ে অনুমাননির্ভর কিছু বলব না। তবে আমরা যা বলতে পারি, তা হলো আমরা সরাসরি যোগাযোগের পক্ষেই থাকছি।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র হতাশ কিনা, জানতে চাইলে তিনি প্রত্যক্ষভাবে কোনও সমালোচনা না করে বলেন, “আমরা যেটা দেখে খুশি, সেটা

হলো একটি যুদ্ধবিরতি হয়েছে — এবং সেটাই আমাদের মূল লক্ষ্য।” এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মির সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে তার কি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত? — এমন প্রশ্নের জবাবে পিগট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির পক্ষে, তিনি একজন সমঝোতাকারী। তার লক্ষ্য যেখানে সম্ভব, সেখানেই সংকটের সমাধান করা। তিনি প্রস্তুত সহায়তা করতে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?