যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ২২ মিলিয়ন মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ April, ২০২৫

যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ২২ মিলিয়ন মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ April, ২০২৫ |
প্রাণঘাতী ঝড় পূর্ব উপকূলে রাতারাতি তীব্রভাবে আঘাত হেনেছে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে অতিরিক্ত বাতাস এবং টর্নেডো আঘাত হানার ফলে কমপক্ষে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। একটি ভয়াবহ এবং সম্ভবত ঐতিহাসিক বন্যার হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের আর্কানসাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তৃত অঞ্চল। এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২২ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত থেকে শুরু হয়ে রোববার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত একটানা প্রবল বৃষ্টিপাতের কারণে এই বন্যা দেখা দিতে পারে। একই এলাকায় একাধিক দফায় প্রবল বর্ষণের ফলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, কিছু অঞ্চলে ১২ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বন্যার মূল কেন্দ্র এই

দুর্যোগের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে লিটল রক, আর্কানসাস-মিসৌরি সীমান্ত, লুইসভিল, কেনটাকি, ইভান্সভিল, ইন্ডিয়ানাতে। বিপদজনক এই বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণকে আগেভাগেই প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়েছে। যেমন- প্লাবিত সড়ক এড়িয়ে চলা, জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্নতার জন্য প্রস্তুতি নেওয়া, প্রয়োজনীয় খাদ্য, পানি ও জরুরি সামগ্রী মজুত রাখা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়