ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ
তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও
ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত
যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ
ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত
সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের স্থান দেবে বেলিজ সরকার
মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের আশ্রয় দিতে সম্মত হয়েছে বেলিজ সরকার।
মধ্য আমেরিকার দেশটির সরকার সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বেলিজ সরকার তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। ওই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের আবেদন বিবেচনা করার সময় অস্থায়ীভাবে বেলিজে ‘নিরাপদ তৃতীয় দেশ’ হিসেবে আশ্রয় নিতে পারবে।
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারীর সংখ্যা অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রে মোট অভিবাসীর সংখ্যা আইনি বা অবৈধ উভয় মিলিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে ৫ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে, যা মোট জনসংখ্যার ১৫.৮ শতাংশের রেকর্ড। তবে পরে সংখ্যা কমতে শুরু করেছে।
মেক্সিকোর পর সবচেয়ে বেশি এসেছে গুয়াতেমালা, এল সালভাদর,
হন্ডুরাস ও ভারত থেকে। ভেনেজুয়েলা, কিউবা, কলম্বিয়া, নিকারাগুয়া, ইকুয়েডর, ইউক্রেন ও পেরু থেকেও মাত্র দুই বছরে সংখ্যাটি দ্বিগুণের বেশি হয়েছে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী তালিকার শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক, নিউ জার্সি ও ইলিনয়।
হন্ডুরাস ও ভারত থেকে। ভেনেজুয়েলা, কিউবা, কলম্বিয়া, নিকারাগুয়া, ইকুয়েডর, ইউক্রেন ও পেরু থেকেও মাত্র দুই বছরে সংখ্যাটি দ্বিগুণের বেশি হয়েছে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী তালিকার শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক, নিউ জার্সি ও ইলিনয়।



