যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ টিকটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ টিকটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রে এবার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলো জনপ্রিয় অ্যাপ টিকটক। এর আগে দেশটির আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয় অ্যাপটির পরিচালনাকারীরা। তবে, সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিলেন আদালত। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে এ নিয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল, চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা প্যারেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে। আদালত তার রায়ে

বলেছেন, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই এটি নিষিদ্ধ করায় বাকস্বাধীনতা ক্ষুণ্ণ হবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, যাদের মোবাইল বা অন্যান্য ডিভাইসে অ্যাপটি ডাউনলোড করা আছে, তারা এটি আপাতত ব্যবহার করতে পারবেন। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নতুন করে কেউ আর অ্যাপটি ডাউনলোড এবং আপডেট করতে পারবেন না। এতে ধীরে ধীরে এটি অকার্যকর হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রে ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা নিষেধাজ্ঞাটি কার্যকর করবে না। এর বদলে বিষয়টি ট্রাম্প প্রশাসনের ওপর ছেড়ে দেওয়া হবে প্রতিবেদনে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা