যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের তীব্র বিরোধিতা করে এ কথা জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। বুধবার মার্কিন কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে প্রথম ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি এপ্রিলের ২ তারিখ থেকে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। যৌথ অধিবেশনে ট্রাম্পের ওই বিস্ফোরক মন্তব্যের পর চীনা দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চায়, তা শুল্ক যুদ্ধ হোক বা বাণিজ্য যুদ্ধ অথবা অন্য যেকোনো ধরনের যুদ্ধ- অমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। এতে বলা হয়, ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে মার্কিন পণ্যের ওপর পাল্টা

শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। তাদের সঙ্গে একই সুর তুলেছে কানাডা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নিশানার আরেক দেশ মেক্সিকোও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। ট্রাম্পের এমন নীতিতে বিশ্ব কার্যত একটি বাণিজ্য যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে বলে মত বিশ্লেষকদের। কিন্তু এতে ট্রাম্পের কোনো ভ্রূক্ষেপ নেই। তার ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ শুরু হয়েছে। অন্যদিকে একই সময়ে চীনের ওপর আরোপ করা হয়েছে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক। এর প্রতিক্রিয়া হিসেবে চীন মার্কিন কৃষি খাদ্যপণ্যে ১৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। যা কয়েক সপ্তাহের মধ্যেই কার্যকর হবে। তবে এ সমস্যা

সমাধানে অবিলম্বে ওয়াশিংটনকে বেইজিংয়ের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে কানাডা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। ওয়াশিংটনের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় স্থানীয় সময় সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে বিঘ্ন ঘটাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন