যুক্তরাষ্ট্রের ভিসা: ‘পাবলিক’ থাকতে হবে সামাজিক অ্যাকাউন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্রের ভিসা: ‘পাবলিক’ থাকতে হবে সামাজিক অ্যাকাউন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ |
মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামের ভিসা পেতে এখন থেকে বাধ্যতামূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ‘পাবলিক’ করতে হবে। এক বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, এম, এম বা জে ক্যাটাগরির ননইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের জন্য অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। আবেদনকারীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সসহ (সাবেক টুইটার) সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস ‘পাবলিক’ করতে হবে, যাতে আবেদনকারীর পরিচয় ও যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই করা সহজ হয়। যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস জানিয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী (এফ) পেশাদার প্রশিক্ষণার্থী (এম) ও এক্সচেঞ্জ প্রোগ্রামের (জে) ননইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের জন্য বাধ্যতামূলকভাবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের গোপনীয়তা ‘পাবলিক’ অবস্থায় রাখতে হবে। সামাজিক মাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পদক্ষেপ অবিলম্বে কার্যকর হচ্ছে।

এতে বলা হয়েছে, সব এফ, এম বা জে ননইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস ‘পাবলিক’ অবস্থায় আনতে হবে। এতে যুক্তরাষ্ট্রে প্রবেশের উপযোগিতা ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সহজ হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা এসেছে বলে জানানো হয়। অর্থাৎ এ নতুন নীতির ফলে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারীদের তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার (এক্স), ইউটিউবসহ অন্য অ্যাকাউন্টের তথ্য সরকারি কর্মকর্তাদের সহজে যাচাইয়ের সুযোগ করে দিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮