যুক্তরাষ্ট্রের নথি চুরি করেছে চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের নথি চুরি করেছে চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ |
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে চীন। এমনটাই দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা। হামলার পাশাপাশি চীনা হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও চুরি করেছে বলে অভিযোগ করেছেন তারা। মঙ্গলবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন গোয়েন্দারা দাবি করেছেন, ডিসেম্বরের শুরুর দিকে চীনের হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নথি ঘেঁটে দেখেছে। শুধু দেখেছে নয়, বেশ কিছু নথি তারা চুরিও করেছে। চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলে অভিযোগ তাদের। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দফতরে সাইবার নিরাপত্তা যথেষ্ট নয়। তবে হ্যাকাররা কি কি নথি চুরি করেছে, কতটি ওয়ার্ক স্টেশন তারা হ্যাক করেছে, সেই

বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। এ ছাড়া এই ঘটনায় মার্কিন কোনো নাগরিক জড়িত কিনা, তা-ও স্পষ্ট করে বলা হয়নি। তবে জানানো হয়েছে, একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে মার্কিন অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে এই কাজ করা হয়েছে তা চীনের সরকারের তৈরি। হ্যাকাররা এখনো মেশিনগুলো হ্যাক করে রেখেছে কিনা সেই বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। অর্থ মন্ত্রণালয় এই ঘটনাকে গুরুত্বর সাইবার নিরাপত্তাজনিত ঘটনা হিসাবে চিহ্নিত করেছে। এ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত করছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। গত কয়েক বছরে চীনের বিরুদ্ধে একাধিকবার হ্যাকিংয়ের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ, বিভিন্ন সরকারি দফতরে হ্যাকারদের নিয়োগ করে চীন। এমন ঘটনা

বারবার ঘটানো হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন অর্থ দপ্তরের সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র। তিনি দাবি করেছেন, কোনো ভিত্তি ছাড়াই এমন অভিযোগ তোলা হয়েছে। চীন জানিয়েছে, সাইবার আক্রমণ বা হ্যাকিংয়ের মতো বিষয়কে তারা সমর্থন করে না। এর সঙ্গে চীনের কোনো দূরবর্তী সংযোগও নেই বলেই জানিয়েছে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু