যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক বসাবে কানাডা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক বসাবে কানাডা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
কানাডীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে, মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা। কানাডা সরকারের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির ঘোষণা শেষ পর্যন্ত বাণিজ্যযুদ্ধে রূপ নিতে পারে। এতে সারা বিশ্বেই পণ্যের দাম বেড়ে যাবে। সংশ্লিষ্ট সূত্রটি সিএএনকে জানিয়েছে, কানাডা মূলত ট্রাম্পকে একটি রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে। তাই তারা শুল্ক আরোপের জন্য এমন সব পণ্যের তালিকা তৈরি করেছে যেগুলোর ব্যাপক প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। কানাডার তালিকায় বার্বন, জ্যাক ড্যানিয়েলসের মতো অ্যালকোহলযুক্ত পানীয়র সঙ্গে বিভিন্ন আসবাবপত্র, সিরামিক ও স্টিল পণ্য, কমলার রস ও

পোষা প্রাণীর খাবারও রয়েছে বলে জানা গেছে। কানাডার কয়েকজন কর্মকর্তা বলেছেন, কানাডায় বিপুল পরিমাণ জ্বালানি রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র। বাণিজ্যযুদ্ধ শুরু হলে জ্বালানির ওপরেও কানাডা সরকার শুল্ক আরোপ করতে পারে। গত শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, ‘আমাদের (শুল্কযুদ্ধের জন্য) প্রস্তুত থাকতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’ কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ করলে এর পরিণতি কী হবে তা ট্রাম্প ও তার উপদেষ্টাদের জানা উচিত বলে হুঁশিয়ারি দেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু