যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডার সমালোচনায় এবার নেতানিয়াহুর পাল্টা জবাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডার সমালোচনায় এবার নেতানিয়াহুর পাল্টা জবাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
গাজায় সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ইসরায়েলকে হুঁশিয়ারি দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান সোমবার এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গাজায় ইসরাইলের তীব্র মাত্রার সামরিক অভিযান এবং মানবিক সহায়তা বন্ধ করার নিন্দা জানান। তারা বলেন, নেতানিয়াহু সরকার এসব কর্মকাণ্ড বন্ধ না করলে আমরা যৌথভাবে আরও কঠোর পদক্ষেপ নেব। এই বিবৃতির প্রতিক্রিয়ায় নেতানিয়াহু তার অফিস থেকে এক বিবৃতিতে বলেন, এই বিবৃতি ‘হামাসের জন্য বড় ধরনের পুরস্কার’ এবং এটি ইসরাইলের বিরুদ্ধে ৭ অক্টোবরের ‘গণহত্যামূলক হামলার’ পর

হামাসকে আরও উৎসাহিত করবে। নেতানিয়াহু বলেন, ‘যারা আমাদের আত্মরক্ষামূলক যুদ্ধ বন্ধ করতে বলছেন, তারা আসলে হামাসের সীমান্তবর্তী সন্ত্রাসীদের রক্ষা করছেন এবং একটি ফিলিস্তিন রাষ্ট্রের দাবির মাধ্যমে ওই হামলার জন্য পুরস্কার দিচ্ছেন। তিনি আরও বলেন, ‘সব ইউরোপীয় নেতার উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ইসরাইলের পাশে দাঁড়ানো’। নেতানিয়াহুর ভাষ্য, এই যুদ্ধ শেষ হতে পারে আজই—যদি বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হয়, হামাস অস্ত্র ফেলে দেয়, তাদের নেতাদের নির্বাসনে পাঠানো হয় এবং গাজা নিরস্ত্রীকরণ হয়। কোনো রাষ্ট্রই এর চেয়ে কম কিছু মেনে নিতে পারে না, আমরাও নয়। তিনি বলেন, ‘এটি সভ্যতা বনাম বর্বরতার লড়াই। ইসরাইল ন্যায়সঙ্গত উপায়ে আত্মরক্ষা অব্যাহত রাখবে, যতক্ষণ না চূড়ান্ত বিজয় অর্জিত হয়’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত