যখন উঠে দাঁড়াই, চারপাশে শুধু লাশ : বিমানের বেঁচে যাওয়া যাত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

যখন উঠে দাঁড়াই, চারপাশে শুধু লাশ : বিমানের বেঁচে যাওয়া যাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই বিমান থেকে অলৌকিকভাব বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি বিশ্ব কুমার রমেশ। তিনি একজন ব্রিটিশ নাগরিক। লন্ডনের বাসিন্দা ৪০ বছর বয়সী রমেশ কথা বলেন হিন্দুস্তান টাইমসের সঙ্গে। তিনি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার পর তার চারপাশে মৃতদেহ দেখতে পান বলে বর্ণনা করেছেন। হাসপাতাল থেকে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ব কুমার রমেশ বলেন, ‘সবকিছু এত দ্রুত ঘটে গেল। আমি যখন উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে শুধু লাশ। আমি ভয় পেয়ে গেলাম। আমি উঠে দৌড়ে গেলাম। আমার চারপাশে বিমানের টুকরো টুকরো ছিল।’ পরিবারের সঙ্গে দেখা করতে রমেশ তার

ভাইকে নিয়ে যুক্তরাজ্যে ফিরছিলেন, যিনি বিমানের অন্য সারিতে বসে ছিলেন। রমেশ বলেন, ‘আমি তাকে আর খুঁজে পাচ্ছি না’ এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রমেশ ছিলেন বিমানের ১১-এ নম্বর সিটে। ভিডিওতে দেখা গেছে, তিনি হেঁটে চলেছেন—সাদা টি-শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট পরে আছেন; শরীরেও তেমন কোনো পোড়া চিহ্ন নেই। বৃহস্পতিবার দুপুরে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন। বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের একটি ভবন থেকে এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই-১৭১ আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটি তখন প্রায় ৮২৫ ফুট উচ্চতায় ছিল। হঠাৎ করেই এটি নিচে নামতে শুরু করে। পাইলট দুর্ঘটনার ঠিক

আগে ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন। এরপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে আকাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য