ম্যানহাটনে ছুরিকাঘাতে সাবওয়ে স্টেশনের যাত্রী গুরুতর আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫

ম্যানহাটনে ছুরিকাঘাতে সাবওয়ে স্টেশনের যাত্রী গুরুতর আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ |
নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে সাবওয়ে স্টেশনে সহযাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি। আইউইটনেস নিউজ জানায়,বুধবার সকাল ১০টার দিকে শহরের ইউনিয়ন স্কয়ার সাবওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী ও ভুক্তভোগী ব্যক্তি যাত্রা পথে ট্রেনের মধ্যেই তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্টেশনে নেমে সন্দেহভাজন সঙ্গে থাকা একটি ছুরি বের করেন। পরে ভুক্তভোগীর পিঠে ২বার ছুরিকাঘাত করেন। এ ঘটনায় গুরুতর আহত ৪৫ বছর বয়সী ওই ভুক্তভোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এমন সময় ব্রুকলিনের একটি এল ট্রেনে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সন্দেহভাজন। পুলিশ স্টেশন থেকে হামলায় ব্যবহার করা একটি ছুরি উদ্ধার করেছে। ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছে এনওয়াইপিডি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে