ম্যাক্রোঁর বিরুদ্ধে যে ‘গুরুতর’ অভিযোগ তুলল ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

ম্যাক্রোঁর বিরুদ্ধে যে ‘গুরুতর’ অভিযোগ তুলল ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
গাজায় মানবিক বিপর্যয় মোকাবিলায় যথাযথ পদক্ষেপ না নিলে ইউরোপীয় দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরপরই তার বিরুদ্ধে ‘ইহুদি রাষ্ট্রবিরোধী ক্রুসেড’ চালানোর অভিযোগ তুলেছে ইসরাইল। এএফপি জানিয়েছে, শুক্রবার এক বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেন, ‘গাজায় কোনো মানবিক অবরোধ নেই। এটা নির্জলা মিথ্যাচার।’ ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘জিহাদী সন্ত্রাসীদের ওপর চাপ প্রয়োগের বদলে ম্যাক্রোঁ তাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্র উপহার দিতে চান। সন্দেহ নেই, ওই রাষ্ট্রের জাতীয় দিবস হবে ৭ অক্টোবর।’ এই কথায় মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতি ইঙ্গিত করা হয়, যেটি গাজা যুদ্ধের সূচনা ঘটায়। শুক্রবারের বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘হামাস

ইতোমধ্যেই ম্যাক্রোঁর বক্তব্যের প্রশংসা করেছে। হামাস জানে, তারা কেন এটা করেছে।’ প্রসঙ্গত, ইসরাইল গত সপ্তাহে গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধ আংশিক শিথিল করেছে। কিন্তু খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতির মুখে থাকা গাজায় সহায়তা এখনো অতি ধীর গতিতে প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে ম্যাক্রোঁ শুক্রবার সিঙ্গাপুরে শীর্ষ এক প্রতিরক্ষা সম্মেলনে বলেন, ‘যদি আমরা গাজাকে পরিত্যাগ করি, যদি ইসরাইলের জন্য ফ্রি পাস তৈরি করি, তাহলে আমরা সন্ত্রাসী হামলার নিন্দা করলেও আমাদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়ে যাবে।’ তিনি ইউরোপীয় রাষ্ট্রগুলোকে ইসরাইলের বিরুদ্ধে একযোগে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং প্রয়োজনে নিষেধাজ্ঞার কথাও উত্থাপন করেন। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শুধু নৈতিক দায়িত্ব

নয়, এটি একটি রাজনৈতিক অপরিহার্যতা।’ ফ্রান্স ও সৌদি আরব বর্তমানে জাতিসংঘে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে। যার উদ্দেশ্য হলো ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করা। কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এ সমাধানের ঘোর বিরোধী। ইসরাইলি প্রধানমন্ত্রী উলটো গাজায় হামলার মাত্রা আরও তীব্র করে হামাসকে ও ফিলিস্তিনিদের নির্মূল করার ঘোষণা দিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরাইলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ৫৪,২০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক