মৌরতা‌নিয়ার ২১০ হজযাত্রীসহ বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

মৌরতা‌নিয়ার ২১০ হজযাত্রীসহ বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
মৌরতা‌নিয়ার ২১০ হজযাত্রীকে বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হওয়ার খবরটি গুজব বলে দাবি করেছে মৌরতা‌নিয়ান এয়ারলাইন্স। মঙ্গলবার (২৭ মে) হঠাৎ বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগের সৃষ্টি হয়। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছিল, মৌরতা‌নিয়া থেকে সৌদিগামী হজযাত্রী বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, হজ পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমির দিকে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে, এই অভিযোগ অস্বীকার করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, আল্লাহর রহমতে সব হজযাত্রী নিরাপদে ও সুরক্ষিতভাবে সৌদি আরবে পৌঁছেছেন। হজ মৌসুমের

জন্য নির্ধারিত কোনো ফ্লাইটেই কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তারা গণমাধ্যমকে নির্ভুল তথ্য প্রচার করা এবং ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। আরেক গণমাধ্যম এমএএসডিআর নিউজ জানিয়েছে, মৌরতা‌নিয়ান হজযাত্রীবাহী বিমান সংক্রান্ত প্রচারিত খবরটি ভিত্তিহীন ও মিথ্যা। সরকারি সূত্র জানিয়েছে, লোহিত সাগরের উপকূলে বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি ভুল এবং প্রচারিত ভিডিওটি ভুয়া। এদিকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায়, বিমানের ভেতর থেকে আতঙ্কিত যাত্রীরা চিৎকার করছেন এবং বিমানটি নিচে পড়ার সময় আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। তবে, সেই ভিডিওটিও ভুয়া প্রমাণিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক