মোদির সঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর বৈঠক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৫

মোদির সঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর বৈঠক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ |
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার এগারো দিন পর শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পহেলগাঁও-পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে। তবে বৈঠকে মোদি এবং ওমরের মধ্যে কী আলোচনা হয়েছে, আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি। দ্য হিন্দু শনিবার বিকালে বৈঠকটি হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, ৭, লোককল্যাণ মার্গে। পহেলগাঁও কাণ্ডের পর এই প্রথম বৈঠক হল মোদি এবং ওমরের। তবে সরকারি সূত্রে খবর, পহেলগাঁও কাণ্ডের পর টানা নয় দিন ধরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর চলা সংঘর্ষের বিষয়টি আলোচনায় উঠে আসে। তাছাড়া কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও দু’জনের মধ্যে কথা হয়েছে বলে

জানা গিয়েছে। ওমর গত বছর নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। সম্প্রতি পহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দায় জম্মু ও কাশ্মীর বিধানসভায় এক দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। সেদিন বিধানসভায় বক্তৃতার সময়ে পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চেয়ে নেন ওমর। তিনি বলেন, আমি জানি না মৃতদের পরিবারের কাছে কীভাবে ক্ষমা চাইব। আয়োজক হিসেবে পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানো আমার কর্তব্য ছিল। কিন্তু আমি পারিনি। ক্ষমা চাওয়ার কোনও ভাষা আমার কাছে নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম