মেসির তিন ছেলে কে কোন ফুটবলারের ভক্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

মেসির তিন ছেলে কে কোন ফুটবলারের ভক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
২০২২ কাতার বিশ্বকাপের আগে লিওনেল মেসি বলেছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতে মহামহিম ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘোচানোর পর দেশের হয়ে খেলা চালিয়ে গেলেও ২০২৬ আসরে খেলার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি আর্জেন্টিনা অধিনায়ক। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসাবে এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে আর্জেন্টিনা। চোটের কারণে এ বছর দেশের হয়ে এখনো মাঠে নামা না হলেও মার্কিন ক্লাব ইন্টার মিয়ামির জার্সিতে চেনা ছন্দে আছেন মেসি। তার পরও বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত কেন ঝুলিয়ে রেখেছেন তিনি? ইউটিউব চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিম্পলি ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে কারণটা জানালেন আর্জেন্টাইন মহাতারকা। দীর্ঘ সাক্ষাৎকারে পিএসজি ছাড়ার পর বার্সেলোনায় ফিরতে চেয়েও যুক্তরাষ্ট্রে

পাড়ি জমানোর গল্পসহ অনেক প্রসঙ্গে কথা বলেছেন মেসি। জানিয়েছেন, নিজের তিন ছেলের ফুটবলপ্রেমের কথা। আলাদা করে না বললেও মেসি শুনিয়েছেন, তিন ছেলের পছন্দের ফুটবলারের নাম। সেই তালিকায় নেই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসি বলেছেন, ‘আমার ছেলেরা অনেকের খেলাই অনুসরণ করে। তারা এমবাপ্পে, ভিনিসিয়ুস, হলান্ড, ইয়ামাল, লেওয়ানডোস্কিকে নিয়ে কথা বলে।’ জাতীয় দলে তার জায়গা নিয়ে কখনো প্রশ্ন না উঠলেও নিজের কাছে সৎ থাকতে চান ৩৮ ছুঁইছুঁই মেসি। ২০২৬ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৯ বছর। চোট, ফর্ম ও ফিটনেসের বিষয়টি মাথায় রেখে বিশ্বকাপের পথে তিনি এগোতে চান প্রতিটি দিন ধরে ধরে। বছর শেষে নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মেসি বলেছেন, ‘২০২৬ বিশ্বকাপ নিয়ে

আমার সিদ্ধান্ত নেওয়ার পেছনে এ বছরটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ নিয়ে আমি ভাবছি না বললে মিথ্যা বলা হবে। অবশ্যই আমি সেখানে থাকা নিয়ে ভাবছি। কিন্তু এখনই চূড়ান্ত লক্ষ্য স্থির করতে চাই না। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি। বছর শেষে শরীরিকভাবে কেমন অবস্থায় থাকি, তার ওপর নির্ভর করবে বিশ্বকাপে আমি থাকতে পারব কি না। এ ব্যাপারে আমি নিজের কাছে সৎ থাকতে চাই।’ ২০২২ বিশ্বকাপ জয় নিয়ে মেসি বলেছেন, ‘২০১৪ বিশ্বাকাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হতে না পারা আমার জন্য তীব্র যন্ত্রণার ছিল। ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় সব কষ্ট ভুলে গেছি। এরচেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। শুধু বিশ্বকাপটাই ছিল না আমার। এখন আমি সব

কিছুই অর্জন করেছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী