মেসিকে ছাড়াই ব্রাজিলের জালে এক হালি গোল দিল আর্জেন্টিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫

মেসিকে ছাড়াই ব্রাজিলের জালে এক হালি গোল দিল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ |
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। বুধবার (২৬ মার্চ) বুয়েনস আইরেসের মনুমেন্তালে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধে তিন গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করে ব্রাজিল। ম্যাচে আক্রমণ কিংবা বল দখল, সব জায়গাতেই আর্জেন্টিনা থেকে পিছিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের ৭১তম মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোলটি করেন আলমাদার বলদি হিসেবে নামা সিমিওনে। এর আগে প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে জালের দেখা পান হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টার। যদিও প্রথমার্ধে এক গোল দিয়ে ম্যাচে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। ৩০তম মিনিটে ব্রাজিলের হয়ে গোল করেন ম্যাথিয়াস কুনহা। ম্যাচের শেষ সময়ে দুই দলই গোলের

জন্য চেষ্টা করেছে। তবে কোনো গোল আর হয়নি। ফলে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এদিকে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বলিভিয়া ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় আগেভাগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্ক্যালোনির দল। কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনাই। ২১ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা