মেয়র নির্বাচনে জয়ী হচ্ছেন ফিলিপাইনের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫

মেয়র নির্বাচনে জয়ী হচ্ছেন ফিলিপাইনের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ |
মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীনে আটক থাকা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার নিজ শহরে মেয়র নির্বাচিত হচ্ছেন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয় পেতে যাচ্ছেন তিনি। রয়টার্স জানিয়েছে, ৮০ শতাংশ ভোট গণনার পর প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা গেছে দুতের্তে ফিলিপাইনের দাভাও শহরের মেয়র নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে আট গুণেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হচ্ছেন। দুতের্তে ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালে তার ‘মাদকবিরোধী লড়াই’ এ হাজার হাজার মানুষ নিহত হয়। এ অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এমন অভিযোগে গ্রেফতার হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হেফাজতে আছেন দুতের্তে। মার্চে আইসিসির অনুরোধে সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে ফিলিপাইন পুলিশ, তারপর থেকে নেদারল্যান্ডসের হেগে কারাবন্দি

আছেন তিনি। ফিলিপাইনের মধ্যবর্তী নির্বাচন চলাকালে ৮০ বছর বয়সি দুতের্তের এই দাভাও জয় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে তার প্রবল প্রভাবের সাক্ষ্য। এক সময় মেয়র থাকাকালে নগরীটির অপরাধ দমনে সাফল্যের জন্য তার নাম হয়ে গিয়েছিল ‘দুতের্তে হ্যারি’ এবং ‘শাস্তিদাতা’। দুতের্তের পুরনো ফেইসবুক একাউন্টে অভিনন্দন বার্তার জোয়ার বয়ে গেছে। অনেকেই তাকে নিজ লোকজনের সেবার জন্য ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আইসিসিতে বিচারের মুখোমুখি হওয়া প্রথম সাবেক এশীয় প্রেসিডেন্ট হতে পারেন দুতের্তে। সবাইকে বিস্মিত করে ফিলিপাইন পুলিশ তাকে গ্রেফতার করার পর তার সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বিদেশি একটি আদালতের হয়ে ফিলিপাইন পুলিশ তাকে ‘অপহরণ’ করেছে বলে অভিযোগ করে তারা। দুতের্তে তার মাদকবিরোধী অভিযানকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। তার

আইনজীবীরা দুতের্তের গ্রেফতারকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। সমালোচকরা বলেছেন, তার গ্রেফতারে দাভাও ও এর বাইরে তার ও তার পরিবারের প্রতি সমর্থন আরও দৃঢ় হয়েছে। সোমবারের নির্বাচনে এই সাবেক প্রেসিডেন্টের দুই ছেলেও জয় পেয়েছেন। একজন কংগ্রেসের সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অপরজন দাভাওয়ের উপ-মেয়র হিসেবে নির্বাচিত হচ্ছেন, ইনি তার বাবার অবর্তমানে দায়িত্বপালন করবেন বলে ধারণা করা হচ্ছে। ফিলিপাইনের ভাইস-প্রেসিডেন্ট সারা দুতের্তে সাবেক প্রেসিডেন্ট দুতের্তের মেয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ