মুসলিম নারী সিনেটরকে হেনস্তার অভিযোগ অস্ট্রেলিয়ায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

মুসলিম নারী সিনেটরকে হেনস্তার অভিযোগ অস্ট্রেলিয়ায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে হিজাব পরা প্রথম মুসলিম নারী সিনেটর ফাতিমা পেম্যান তার এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ ও ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অভিযোগ এনেছেন। সিনেটর ফাতিমা জানান, এক সামাজিক অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় ওই সহকর্মী তাকে বলেন, তোমাকে একটু ওয়াইন পান করাই, তারপর টেবিলে উঠে নাচো, দেখি। এ ধরনের মন্তব্য তার ধর্মীয় অনুশাসনের প্রতি সরাসরি অশ্রদ্ধা এবং একজন মুসলিম নারী হিসেবে তার জন্য অত্যন্ত ‘অপ্রাসঙ্গিক ও অসম্মানজনক’ ছিল বলে মন্তব্য করেন ফাতিমা। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মদ পান করি না। আমি স্পষ্টভাবে তাকে বলেছি—আপনি সীমালঙ্ঘন করছেন, থামুন। এরপর আমি অভিযোগ দায়ের করেছি। ৩০ বছর বয়সী ফাতিমা বলেন, বর্তমান প্রজন্ম

আগের মতো মুখ বুজে সহ্য করে না। তার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি একজন সিনিয়র সংসদ সদস্য, যিনি জানতেন ফাতিমা ইসলামী অনুশাসন মেনে চলেন এবং হিজাব পরেন। তবু ইচ্ছাকৃতভাবে তার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতি অসম্মান দেখানো হয়েছে। ফাতিমা পেম্যানের অভিযোগটি এখন তদন্ত করছে পার্লামেন্টের ‘পার্লামেন্টারি ওয়ার্কপ্লেস সাপোর্ট সার্ভিস’ (পিডব্লিউএসএস), যা সংসদ সদস্যদের মধ্যে যৌন হয়রানি, নিপীড়ন এবং অনাকাঙ্ক্ষিত আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ফাতিমা বলেন, আমার অভিযোগ গ্রহণ করা হয়েছে। আমি আশা করি, তারা কার্যকর পদক্ষেপ নেবে। প্রসঙ্গত, আফগানিস্তানে জন্ম নেওয়া ফাতিমা ২০২২ সালে মাত্র ২৮ বছর বয়সে পশ্চিম অস্ট্রেলিয়া থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে সিনেটর নির্বাচিত হন। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম হিজাব পরা

নারী এমপি। উল্লেখ্য, গাজায় চলমান যুদ্ধ এবং সরকারের ভূমিকার সমালোচনা করে ২০২৪ সালে তিনি দল ছেড়ে নির্দলীয় হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নারী সদস্যদের প্রতি আচরণ নিয়ে বরাবরই সোচ্চার এই মুসলিম নেত্রী ২০২২ সালে ‘অস্ট্রেলিয়ান মুসলিম রোল মডেল অব দ্য ইয়ার’ পুরস্কার পান। এই অভিযোগের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন—সাহস, সচেতনতা ও সত্য উচ্চারণ একজন নারী নেতার সবচেয়ে বড় শক্তি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী