মুম্বাইয়ে সাবেক মন্ত্রী সিদ্দিককে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪

মুম্বাইয়ে সাবেক মন্ত্রী সিদ্দিককে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪ |
ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা ও মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে (৬৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মুম্বাইয়ের এই ঘটনায় একটি কুখ্যাত অপরাধ চক্রের সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত করছে পুলিশ। খবর এএফপির। ভারতীয় গণমাধ্যম বলছে, ছেলের অফিসের বাইরে সিদ্দিককে গুলি করে হত্যা করা হয়। এ সময় তার বুকে একাধিক শ্যুট করা হয়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর এক হামলাকারীকে খোঁজার কথাও জানায় তারা। দুই আটক ব্যক্তি কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। এই অপরাধী চক্র পরিচালনা ও একাধিক হত্যার দায়ে তিহার জেলে আটক আছেন দলের নেতা লরেন্স। কয়েক সপ্তাহ আগেই সিদ্দিক মৃত্যুর হুমকি পেলে তার নিরাপত্তা

বাড়ানো হয়। উল্লেখ্য, এ বছরের শেষের দিকে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন আয়োজিত হওয়ার কথা রয়েছে। হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত হামলা’ উল্লেখ করে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানান, এই ঘটনায় তিনি 'স্তম্ভিত'। এক বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই হামলার নেপথ্যের ব্যক্তিদেরকেও খুঁজে বের করা হবে। মহারাষ্ট্রের রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাহুল বলেন, বাবা সিদ্দিকের মর্মান্তিক হত্যায় স্তম্ভিত ও শোকাভিভূত হয়েছি। এই ভয়াবহ ঘটনায় প্রমাণ হয়েছে, মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ধসে পড়েছে। রাজ্য সরকারকে এই হত্যার দায় নিতে

হবে। ন্যায়বিচারের ব্যবস্থা করতে হবে। রাজ্যের পশ্চিম বান্দ্রা থেকে তিনবার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হন বাবা সিদ্দিক। কংগ্রেস থেকে পদত্যাগ করে এ বছরের ফেব্রুয়ারিতে তিনি এনসিপিতে যোগ দেন। বলিউড তারকাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বাবা সিদ্দিকের। জমকালো পার্টি আয়োজনের জন্য তার সুনাম ছিল। অতীতে তার আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন শাহরুখ খান, সালমান খান ও সঞ্জয় দত্তের মতো বড় তারকারা। বাবা সিদ্দিক হত্যার জেরে সালমান খান তার জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'বিগ বস ১৮'র শুটিং বাতিল করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ