মুক্তিযুদ্ধে হাসিনার দলের অংশগ্রহণ কম ছিল: রিজভী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫

মুক্তিযুদ্ধে হাসিনার দলের অংশগ্রহণ কম ছিল: রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে রাজধানীর কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি, সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছিল। অন্যান্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল। তিনি বলেন, শেখ হাসিনা ছিলেন দুর্নীতির মডেল। এমন কোনো খাত নেই, যেখানে তার দুর্নীতি নেই। শেখ হাসিনার ভাগনি টিউলিপ প্রসঙ্গে তিনি বলেন, টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছেন তিনিও। তিনি আরও বলেন, এ সময় ভয়ংকর দুর্নীতিবাজ শেখ হাসিনাকে ভারতে কিসের

ভিত্তিতে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনার ভেতরে রাজনৈতিক কোনো আদর্শই ছিল না, ছিল শুধু উন্নয়নের নাম। আর এ উন্নয়নের নামের মধ্য দিয়েই বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?