মিরপুর স্টেডিয়ামে তামিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

মিরপুর স্টেডিয়ামে তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
হঠাৎ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। বিকেএসপিতে ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক হওয়ার পর এটাই প্রথম তার মিরপুর স্টেডিয়ামে আসা। জানা গেছে, অসুস্থ শরীর নিয়েই তামিম ম্যাচ দেখতে আসেননি। বিসিবির চিকিৎসকের সঙ্গে কথা বলতে এসেছিলেন। তবে প্রেসিডেন্ট বক্স ঘুরে মোহামেডানের ড্রেসিংরুমেও গিয়ছিলেন তিনি। সেখানে সতীর্থরা তার শরীরের খোঁজ-খবর নেন। ম্যাচও দেখেছেন তিনি। সিঙ্গাপুর থেকে ঢাকা ফিরে বিশ্রাম নিয়েই তিনি এদিন স্টেডিয়ামে চলে আসেন। এর আগে গত ২৪ মার্চ ডিপিএলে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে হার্ট অ্যাটাক করেছিলেন তামিম ইকবাল। সাভারে কেপিজে হাসপাতালে হার্টে স্টেন্ট বসানোর পর অধিকতর উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তাকে। সেখান থেকে

ছাড়পত্র পাওয়ার পর সিঙ্গাপুরে চেক আপ করতে গিয়েছিলেন তামিম। শুক্রবার সিঙ্গাপুর থেকেই স্ত্রী আয়েশার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন জাতীয় দলের সাবেক এই বাঁ-হাতি ওপেনার। তাকে দেখে বেশ সুস্থই মনে হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার