মিয়ানমারে আতঙ্কে তরুণরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫
     ৯:১০ পূর্বাহ্ণ

মিয়ানমারে আতঙ্কে তরুণরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ | ৯:১০ 81 ভিউ
মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর উত্থান ঠেকাতে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে ক্ষমতাসীন জান্তা। বেসামরিক নাগরিকদের জোর করে সেনাবাহিনীতে যুক্ত করছে তারা। যাকেই পাচ্ছে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। কখনো বাস স্টপ থেকে, কখনো আবার হানা দিচ্ছে বাড়িতে। এছাড়া বিভিন্ন পাবলিক স্থান থেকেও তরুণদের অপহরণ করছে জান্তা। যার জেরে আতঙ্কে দিন পার করছে তরুণরা। সেনাবাহিনীতে যোগদান এড়াতে দেশ ছাড়ছেন তারা। আলজাজিরা। বিদ্রোহীদের কাছে একের পর এক এলাকা হাতছাড়া হওয়ার পর চরম সেনা সংকটে পড়েছে মিয়ানমার জান্তা বাহিনী। এমন অবস্থায় চলতি বছরের জানুয়ারিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মোকাবিলা করতে ব্যাপক নিয়োগের পরিকল্পনা ঘোষণা করে তারা। সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করে জান্তা। ফলে দেশ ছেড়ে

পালাচ্ছে হাজারো তরুণ। ২৯ বছর বয়সী অং-ও তাদেরই দলে। জান্তার ভয়ে স্থানীয় চোরাচালানকারীদের সাজানো একটি কাঠের নৌকায় করে পাড়ি জমান থাইল্যান্ডে। অং সম্প্রতি থাই-মিয়ানমার সীমান্তের কাছে একটি নিরাপদ আশ্রয় থেকে আল জাজিরাকে বলেছেন, ‘জান্তা পুরো দেশকে ধ্বংস করছে, তারা আমাদের জনগণকে, আমাদের বেসামরিক নাগরিকদের হত্যা করছে। আমি খুনিদের অংশ হতে চাই না। এ কারণেই আমি সেনাবাহিনীতে যোগ দিতে চাই না এবং আমি তাদের নিয়োগ আইনও মানি না।’ গত বছরের মার্চ মাসে সেনা নিয়োগ এড়াতে মিয়ানমার থেকে পালিয়েছেন ২৪ বছর বয়সী কো কোও। তিনি থাইল্যান্ডের উত্তরাঞ্চল থেকে আল জাজিরাকে বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে তাদের ঢালের মতো ব্যবহার করা হয়, কখনো কখনো বোমায় পা

রাখাতে বলা হয়। তাদেরকে দাসের মতো ব্যবহার করা হয়। তাই কেউ সেনাবাহিনীতে যেতে চায় না।’ কো কো বলেছেন, তার বাবা-মা সরকারের ইমিগ্রেশন ব্যুরোতে উচ্চপদস্থ এক পারিবারিক বন্ধুকে প্রায় ৩০০ ডলার দিয়েছিলেন যাতে তাকে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে আটকানো না হয় এবং সামরিক অভিযান এড়াতে পারে। তবে কো কো দেশ ছাড়তে সফল হলেও তার এক বন্ধু আটকা পড়ে যায়। কিন্তু তিনি সেনাবাহিনীতে কাজ করার পরিবর্তে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন কো কো। বিশ্লেষকরা আল জাজিরাকে বলেছেন, মার্চ মাসে নতুন নিয়োগ করা একটি দল যুক্ত হয়েছে। ১১তম এ দলটির যোগদানের ফলে মিয়ানমারের সামরিক বাহিনী তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। জান্তার লক্ষ্য এক বছরে

৬০ হাজার নতুন সেনা নিয়োগ। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমার বিষয়ক একজন সিনিয়র উপদেষ্টা রিচার্ড হর্সি বলেছেন, তরুণদের সেনাবাহিনীতে যোগদান করানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। গত বছর ঘোষণা করার প্রথম কয়েক মাসে কেউ কেউ স্বেচ্ছায় জান্তার দলে যোগ দিয়েছেন। তবে এখন পরিস্থিতি বদলে গেছে। অনেকে দলত্যাগ করছেন অথবা সুযোগ পেলেই পালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক