ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ |
ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার (১৩ আগস্ট) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতালীর কোস্টগার্ড ও জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে, প্রায় একশর কাছাকাছি অভিবাসী নৌকাটিতে ছিলেন। বুধবার এটি ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯২ থেকে ৯৭ জন অভিবাসী লিবিয়া থেকে যাত্রা করেছিলেন দুটি নৌকায়। বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সব যাত্রীকে অপর একটি ফাইবারগ্লাসের নৌকায় স্থানান্তর করা হয়। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সেই

নৌকাটি ডুবে যায়। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এখনও নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের ইতালিস্থ মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো জানান, উদ্ধারকৃত ৬০ জনকে লাম্পেদুসার একটি অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। লাম্পেদুসার মেয়র ফিলিপ্পো মাননিনো জানান, ভোরের দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। জাতিসংঘের তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬৭৫ জন প্রাণ হারিয়েছেন।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত এক দশকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ২৪ হাজার ৫০০ অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে তিউনিসিয়া ও লিবিয়া উপকূল থেকে

যাত্রা করা ছোট ছোট নৌকায়। এই ঘটনার পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন, আজকের এই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, শুধুমাত্র উদ্ধার অভিযান যথেষ্ট নয়। মূল সমস্যা মোকাবিলার জন্য আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি জানান, তার সরকার মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান