‘ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কির উপস্থিতি প্রয়োজন নেই’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫

‘ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কির উপস্থিতি প্রয়োজন নেই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ |
আসন্ন রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতির কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী (২০১০-২০১৪) নিকোলাই আজারভ। রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আজারভ বলেন, আমার সিদ্ধান্ত হলে আমি তাকে (জেলেনস্কি) আমন্ত্রণই জানাতাম না, কারণ তিনি এক ‘পুতুল’ চরিত্র। তিনি নিজে কোনো সিদ্ধান্ত নেন না, বরং যা বলা হয় তাই করেন। তার মতে, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ট্রাম্পের যথেষ্ট ক্ষমতা রয়েছে জেলেনস্কিকে চাপ দেওয়ার জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ আগস্ট জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক করার আশা করছেন। পরে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভও এ তারিখ ও

স্থান নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে দুই নেতা ইউক্রেন সংকটের স্থায়ী সমাধানের পথ নিয়ে আলোচনা করবেন। এছাড়া ক্রেমলিন আশা করছে, আলাস্কা বৈঠকের পর দুই নেতা রাশিয়ার মাটিতেও বৈঠক করবেন। তাসকে দেওয়া তথ্যমতে, ১২ আগস্ট কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে আলাস্কায় রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে জেলেনস্কির উপস্থিতির সম্ভাবনা নেই। প্রসঙ্গত, শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে যুদ্ধবিরতি ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকের আগে পুতিনকে কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’