মিয়ানমারের জনসংখ্যা ৫ কোটি ১৩ লাখ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫

মিয়ানমারের জনসংখ্যা ৫ কোটি ১৩ লাখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ |
মিয়ানমারের আদমশুমারির ফলাফল প্রকাশ করল দেশটির ক্ষমতাসীন জান্তা। প্রকাশিত অস্থায়ী ফলাফলে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বর্তমান জনসংখ্যা ৫ কোটি ১৩ লাখ। অক্টোবরে হওয়া আদমশুমারি অনুযায়ী-এ ফলাফল ১০ বছর আগের সংখ্যা থেকে কিছুটা কম। এই আদমশুমারির ওপর ভিত্তি করে দেশটিজুড়ে চলা সংঘাত ও অস্থিরতার মধ্যেই নির্বাচনের প্রতিশ্র“তি দিয়েছে ক্ষমতাসীন জান্তা। বুধবার ইরাবতীর প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। ২০১৪ সালে মিয়ানমারে সর্বশেষ অদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল। তখন দেশটির জনসংখ্যা নির্ধারিত হয়েছিল পাঁচ কোটি ১৫ লাখ। এবারের শুমারিতে জনসংখ্যা দুই লাখ কমেছে বলে দেখা যাচ্ছে। এই দুই আদমশুমারির কোনোটিতেই সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়নি। আদমশুমারির প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যার যে হিসাব পাওয়া

গেছে তার মধ্যে তিন কোটি ২২ লাখ মানুষ আদমশুমারির গণনার মাধ্যমে নথিবদ্ধ হয়েছেন। তবে নিরাপত্তা ও পরিবহণজনিত সমস্যার কারণে অগম্য এলাকাগুলোর বিভিন্ন তথ্য-উপাত্ত ব্যবহার করে বাকি এক কোটি ৯১ লাখ মানুষের সংখ্যাটি হিসাব করা হয়েছে। জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিশ্ব ব্যাংক মিয়ানমারের জনসংখ্যা ২০২৪ সালে পাঁচ কোটি ৪৫ লাখ হবে বলে হিসাব করেছিল। কিন্তু দেশটির আদমশুমারিতে পাওয়া সংখ্যা তার চেয়ে অনেকটা কম। বিশ্ব ব্যাংকের হিসাবে ২০১৪ সালে দেশটির জনসংখ্যা পাঁচ কোটি সাত লাখ ছিল। চলতি বছর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে জান্তা সরকার। এ নির্বাচনের ভোটার তালিকা তৈরি করতে আদমশুমারির তথ্য ব্যবহার করা হবে।

মিয়ানমারের সরকারবিরোধী গোষ্ঠীগুলো নির্বাচন আয়োজনের পরিকল্পনার নিন্দা করে একে ‘ভান’ বলে উল্লেখ করেছে। নতুন বছর উপলক্ষ্যে জান্তা প্রধান মিন অং হ্লাইং জাতির উদ্দেশে একটি ভাষণ দেন। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত ওই ভাষণে হ্লাইং বলেন, ‘আমি সফলভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছি। এটি রাষ্ট্রীয় প্রশাসন পরিষদের চূড়ান্ত লক্ষ্য।’ গত মাসে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোকে ‘সামরিক জান্তা একটি নির্বাচন করতে যাচ্ছে’ বলে এক ব্রিফিংয়ে জানিয়েছিল। কিন্তু এই নির্বাচনে বিরোধীদলগুলো অংশগ্রহণের সম্ভাবনা প্রায় না থাকায় অনেকেই এর সমালোচনা করেছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। জান্তা সামরিক অভ্যুত্থানবিরোধী

প্রতিবাদ সহিংসভাবে দমন করার পর দেশটিজুড়ে সশস্ত্র এক বিদ্রোহ ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু