মিনি বাসচাপায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিক নিহত, সড়ক অবরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

মিনি বাসচাপায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিক নিহত, সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
রাজধানীর উত্তরায় মিনিবাসের চাপায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৯টার দিকে কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। এদিকে, দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা। দুটি মিনিবাস ভেঙেছেন তারা। পাশাপাশি আব্দুল্লাহপুর-বাইপেল সড়কে আগুন দিয়ে তারা বিক্ষোভ করছেন । এতে করে সড়কটিতে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা। শ্রমিকরা জানান, সকালে কামারপাড়া সড়কে সার্ভিস ম্যান হিসেবে কাজ করছিলেন ওই শ্রমিক। একটি মিনি বাসকে থামার সংকেত দেন তিনি। এ সময় ওই মিনিবাসটি তাকে চাপা দেয়। দুর্ঘটনা ও বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাঁধন। তিনি বলেন, খবর পেয়ে আমাদের

একটি দল সেখানে কাজ করছে। কামারপাড়ায় দায়িত্বরত সার্জেন্ট এরশাদুজ্জামান বলেন, ‘আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কে কামারপাড়ার ইসলাম পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহপুরগামী একটি মিনিবাস ওই শ্রমিককে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন। এ খবরে ঘাতক বাসে আগুন দেয় শ্রমিকরা। এছাড়া সড়ক অবরোধ করেন তারা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না