ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন
ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি
ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার
বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ
মুক্তিযুদ্ধবিরোধীদের বাধা সত্ত্বেও কানাডায় বঙ্গবন্ধু স্মরণে সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৪৯
মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার দেশটির নিলাই এলাকার দেশা পালমার আশেপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি বলেন, অভিযানে মোট ২৬০ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্য বৈধ কাগজ না থাকায় ৪৯ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ছয়জন, বাংলাদেশের সাতজন, মিয়ানমারের ১৪ জন, নেপালের চারজন, ভারতের ৯ জন, পাকিস্তানের পাঁচজন এবং নাইজেরিয়া ও ইয়েমেনের দুজন করে নাগরিক রয়েছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এবং ধারা ৬(১)(সি) এর অধীনে তদন্ত করা হচ্ছে। তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য
সকল আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
সকল আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।



