মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৭৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৭৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ |
মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ৭৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। আটকদের মধ্যে ১১ বাংলাদেশি রয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) জোহর রাজ্যের জেআইএমের পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার বিকাল ৩টার দিকে পান্ডান পাইকারি বাজারের আশপাশে প্রথম অভিযান চালানো হয়। বৈধ পারমিট ছাড়া কাজ করা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়েছে। অভিযানে, ২০টি স্থান পরিদর্শন ও ৬৬ ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৩৫ বিদেশিকে আটক করা হয়। অন্যদিকে বুধবার রাত সাড়ে ১২ টায় বন্দর বারু পারমাস জায়ায় পরিচালিত অপারেশন

সাপুতে ৯ টি দোকানঘর পরিদর্শন করা হয়। এতে মোট ৬৪ বিদেশিকে তল্লাশি করা হয়েছে এবং তাদের মধ্যে ৪০ জনকে আরও তদন্তের জন্য আটক করা হয়েছে। আটকদের মধ্যে মিয়ানমারের ২১ পুরুষ ও ৯ নারী, বাংলাদেশের ১১ পুরুষ, পাকিস্তানের ২ পুরুষ এবং ইন্দোনেশিয়ার ১১ পুরুষ ও ১৯ নারী এবং ২ ভিয়েতনামি রয়েছেন। এদের বয়স ১৮ থেকে ৫৫ বছর। আটকদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধের সন্দেহ রয়েছে। তাদেরকে পরবর্তী পদক্ষেপের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। পরিচালক বলেন, জোহর ইমিগ্রেশন বিভাগ রাজ্যে বিদেশিদের প্রবেশ এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধে আইন প্রয়োগকারী কার্যক্রম চলতে থাকবে। অভিবাসন আইন লঙ্ঘনকারী কোনও

পক্ষের বিরুদ্ধে কোনও আপস নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক ঢাবির ‘নীল দলের’ ২৩১ শিক্ষকের বিচার চাইলেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা তীব্র গ্যাস সংকটে একে একে বন্ধ হচ্ছে আশুগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের শিল্প কারখানা দেশের গ্যাস সরবরাহ খাত ১৩ বছরের জন্য মার্কিন কোম্পানির হাতে তুলে দিল সরকার বাংলাদেশকে টনপ্রতি ১০ ডলার কমে সার বিক্রির প্রস্তাব রাশিয়ার, মার্কিন অনুমতি নিয়ে শঙ্কা এলাকার সবচেয়ে ভালো ছেলেটা শিবির করে: জুবায়ের কেমন শিবির? আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের সম্পর্ক দেখেন না জার্মান তারকা “রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন নেইমার ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের