মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে বাংলাদেশি ব্যবসায়ীকে লাঞ্ছিত করে ছিনতাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ September, ২০২৪

মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে বাংলাদেশি ব্যবসায়ীকে লাঞ্ছিত করে ছিনতাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ September, ২০২৪ |
মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে লাঞ্ছিত করে ছিনতাই করা পাঁচ ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৯ সেপ্টেম্বর দেশটির সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেকশন ২৫ এলাকায় পুলিশ পরিচয়ে হানা দিয়ে প্রবাসী বাংলাদেশিকে ছিনতাই করে তারা। ২৭ সেপ্টেম্বর নিউস্ট্রিট টাইমসের খবরে বলা হয়, ৪৬ বছর বয়সি উইরা টেম্পাং নামে একজনের নেতৃত্বে এই পাঁচ ব্যক্তিকে ভ্যালেন্সিয়ার ফ্ল্যাটে প্রবাসীর কাছ থেকে নগদ ৭ হাজার রিংগিত এবং দুটি মোবাইল ফোন ছিনতাই করার চার দিন পর গ্রেফতার করা হয় তাদের। শাহ আলম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহীম জানান, বাংলাদেশি, একজন ব্যবসায়ী, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় ডাকাতির ঘটনায় থানায় একটি প্রতিবেদন দায়ের করেন। তদন্ত নিশ্চিত

করেছে যে সন্দেহভাজনদের কেউই প্রকৃত পুলিশ নয়। মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ধারায় ডাকাতির অভিযোগে তদন্ত করা হচ্ছে। এই অপরাধে সর্বোচ্চ ২০ বছরের জেল এবং বেত্রাঘাতের বিধান রয়েছে। একজন সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করার জন্য দণ্ডবিধির ১৭০ ধারার অধীনেও এটি তদন্ত করা হচ্ছে, যাতে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দুই বছরের জেল, জরিমানা বা উভয়ই হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর সাতক্ষীরা কাঁটাতারহীন এলাকায় রাতে বিজিবি নৌকা টহল চালু করেছে চীনা নাগরিক চেন ইয়ংকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, মানিকগঞ্জের কিশোরীকে ঢাকায় নিয়ে আটক নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপারইন্টেনডেন্ট নিয়োগ জিয়াউল আহসানের নির্দেশেই সব অপারেশন হতো, জানালেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত