মালয়েশিয়ায় তেল ও গ্যাস শিল্প মেলায় পুরস্কার পেলেন বাংলাদেশি হাসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ September, ২০২৪

মালয়েশিয়ায় তেল ও গ্যাস শিল্প মেলায় পুরস্কার পেলেন বাংলাদেশি হাসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ September, ২০২৪ |
মালয়েশিয়ায় তেল ও গ্যাস শিল্প মেলায় উদ্ভাবকের পুরস্কার পেয়েছেন প্রবাসী বাংলাদেশি গবেষক হাসান তারিফ। অপটিক্যাল ফাইবার রেডিয়েশন সার্ভে মিটার উদ্ভাবনে তিনি এ পুরস্কার পান। সম্প্রতি তিন দিনব্যাপী অনুষ্ঠিত তেল ও গ্যাস শিল্প মেলায় মালয়েশিয়া পেট্রোলিয়াম (পেট্রোনাস) এলাইপ এসডিএন বিএইচডির প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যাডভাইজার, গবেষক মো. জুবায়ের হাসান তারিফকে পুরস্কার প্রদান করেন। হাসান তারিফের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়া পেট্রোলিয়াম ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাতুক ইঞ্জিনিয়ার বাচো পিলং। এ সময় উপস্থিত ছিলেন এলাইপ এসডিএন বিএইচডির, সিনিয়র ইঞ্জিনিয়ার নাদজিম গনিসহ আরও অনেকে। তেল ও গ্যাস শিল্প মেলায় অংশগ্রহণকারী ৪০টি প্রকল্পের মধ্যে ৬টি প্রকল্পের উদ্ভাবকদের পুরস্কার প্রদান করে মালয়েশিয়ার পেট্রোলিয়াম (পেট্রোনাস)। হাসান তারিফ বলেন, এলাইপের উদ্ভাবন একটি অপটিক্যাল

ফাইবার রেডিয়েশন সার্ভে মিটার, যা তেল এবং গ্যাস টিউবুলারগুলোতে দূষণের দূরবর্তী পর্যবেক্ষণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে। এই উদ্ভাবন, পেটেন্ট কো-অপারেশন ট্রিটির (পিসিটি) অধীনে ১২০টি দেশে পেটেন্ট করা হয়েছে। এটি শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটায়। টিউবুলারগুলোর অভ্যন্তর বরাবর দূরবর্তী পরিমাপের সুযোগ দেয় এটি। ঐতিহ্যগত ডিভাইসের মাধ্যমে অ্যাকসেস করা প্রায়শই কঠিন হয়ে পড়ে। সাধারণত ১০ মিটার দৈর্ঘ্যের এই টিউবুলারগুলো বছরের পর বছর ধরে প্রাকৃতিকভাবে সংঘটিত তেজস্ক্রিয় পদার্থ জমা করে, যা উল্লেখযোগ্য ক্ষয়কারী চ্যালেঞ্জ তৈরি করে। এই নতুন ডিভাইসটি শুধু দূরবর্তীভাবে পরিমাপ করার সুবিধা দিয়ে শ্রমিকদের জন্য নিরাপত্তা বাড়ায় না, ক্ষতিকারক বিকিরণে তাদের এক্সপোজার কমিয়ে দেয়। তবে এটি দ্রুত এবং আরও দক্ষ

পরিমাপ সক্ষম করে অপারেশন খরচ ২০ শতাংশ কমিয়ে দেয়। এই যুগান্তকারী ডিভাইসটির গবেষণা ও উন্নয়নের নেতৃত্বে ছিলেন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির কম্পিউটিং অ্যান্ড ইনফরমেটিক্স অনুষদের বর্তমান প্রভাষক মো. জুবায়ের। ২০১৫ সালে, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্সের ছাত্র থাকাকালীন, মো. জুবায়ের ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহার করে আয়নাইজিং রেডিয়েশন পরিমাপের জন্য একটি প্রোটোটাইপ সিস্টেম তৈরি করেছিলেন। উদ্ভাবনটি আরও বিকশিত হয়েছিল যখন এলাইপ কোম্পানি এবং মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি পাবলিক-প্রাইভেট রিসার্চ নেটওয়ার্ক স্কিমের অধীনে ডিভাইসটিকে উন্নত করার জন্য উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে একটি অনুদান পায়। জুবাইর হাসান তারিফ বলেন, ডিজিটাল টুইন, অ্যানালিটিক্স এবং রোবোটিক প্রসেস অটোমেশন বর্তমানে তেল ও গ্যাস শিল্পে জনপ্রিয় বিষয়, যা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দক্ষতা এবং অপারেশনাল পারফরম্যান্স বৃদ্ধি

করছে। বিশেষ করে ডিজিটাল টুইনের মতো প্রযুক্তি,যেটা ফ্যাক্টরির সরঞ্জামের একটি ভার্চুয়াল মডেল হিসাবে কাজ করে, যা সময়মতো মনিটরিং এবং মেইন্টেনেন্স পূর্বাভাসের সুবিধা দেয় এবং উৎপাদন কর্মপ্রবাহকে অপ্টিমাইজ করে। এ ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের বর্তমান তেল ও গ্যাস শিল্পকে আধুনিকায়নের বড় একটি সুযোগ আছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা