মালয়েশিয়ায় একই গ্রামের তিন অগ্নিদগ্ধ প্রবাসীর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪

মালয়েশিয়ায় একই গ্রামের তিন অগ্নিদগ্ধ প্রবাসীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ |
মালয়েশিয়ায় রাসায়নিক কারখানা বিস্ফোরণে একই এলাকার দগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাড়ে ১০টার দিকে মালয়েশিয়ার জহর রাজ্যে ইসকান্দার পুতেরের গেলান পাতার এসআইএলসি শিল্প এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দূতাবাস সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন এ তিন প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন, শনিবার রাত ৩টায় একজন ও রোববার বিকেলে আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী, একই গ্রামের আবুল কাশেমের ছেলে আবু তাহের ও ওই গ্রামের মইনুদ্দিনের ছেলে সালাম। তারা গত ৮ বছর ধরে একই কারখানায় কাজ করতেন। মালয়েশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) জাহিদুর রহমান জাহিদ জানান, দুর্ঘটনার

পরে দূতাবাসের নির্দেশক্রমে দ্রুত সেখানে পৌঁছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যত দ্রুত সম্ভব আইনি কার্যক্রম শেষ করে লাশ দেশে পাঠানো হবে। একই গ্রামে তিন প্রবাসীর দগ্ধ হয়ে মারা যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই গ্রামে থাকা অন্যান্য প্রবাসীদের সতর্ক হয়ে কাজ করার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু