মালয়েশিয়ায় ইন্দোনেশিয়াকে টপকে শীর্ষে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫

মালয়েশিয়ায় ইন্দোনেশিয়াকে টপকে শীর্ষে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মীদের সংখ্যা ৮ লাখ ৯৮ হাজার। মালয়েশিয়াতে কর্মরত শ্রমিকের সংখ্যায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে অধিক শ্রম, কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছেন বাংলাদেশি কর্মীরা। বৃহস্পতিবার দেওয়ান রাকায়াত (সংসদে) প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান দেশটির মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম। দেশটির জাতীয় দৈনিক মালয় মেইল বলছে, সংসদে সিম বলেন, বর্তমানে ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী বৈধভাবে মালয়েশিয়াতে কর্মরত সংখ্যার বিচারে বাংলাদেশ শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া; যাদের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ১০৮ জন, তৃতীয় অবস্থানে রয়েছে নেপাল ৩ লাখ ৭০ হাজার

১২৭ জন কর্মী রয়েছেন। সংসদে জামাল উদ্দিন ইয়াহিয়া (সংসদ সদস্যের) প্রশ্নের জবাবে মানবসম্পদমন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ায় মোট অভিবাসী কর্মীর সংখ্যা ২৩ লাখ ৬৮ হাজার ৪২২ জন, যা দেশটির মোট কর্মীর ১৪ শতাংশ। মন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে শ্রমবাজার। সরকারের নীতিতে নির্ধারিত বিদেশি কর্মীর সংখ্যা ১৫ শতাংশ অতিক্রম করেনি। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে অভিবাসী কর্মী নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা এখনো চলমান রয়েছে। এছাড়া শ্রম আইন ভঙ্গের অভিযোগে নিয়োগ কর্তাদের বিরুদ্ধে ৬৮৯টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ৩৫২টি আদালতে তোলা হয়েছে। প্রতিষ্ঠানগুলো শ্রম আইন মেনে চলছে কিনা এ নিয়ে শ্রম বিভাগ নিয়মিত পর্যবেক্ষণ এবং

অভিযান পরিচালনা করে আসছে উল্লেখ করে আইন লঙ্ঘনের সুযোগ কারো নেই বলেও জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, শ্রম আইন পর্যবেক্ষণে মালয়েশিয়াজুড়ে শুধু ২০২৪ সালে ২১ হাজার ৫৭৩টি অভিযান পরিচালিত হয়েছে; যার মধ্যে ৩৭৮৮টি আমলে নিয়ে নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে ৯৯৯১টি অভিযোগ পাওয়া গেছে এবং ৯৭২৬টি অভিযোগ সমাধা করা হয়েছে বলেও জানান মন্ত্রী। মানবপাচার, জোর করে কর্মীদের কাজ করানোসহ বিভিন্ন বিষয়ে শ্রম বিভাগ কাজ করছে উল্লেখ করে সরকার অভিবাসী কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তায় সব সময় তৎপর রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল