মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনের সফল অভিযান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫

মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনের সফল অভিযান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ |
ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা উত্তর লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ‘হ্যারি এস ট্রুম্যান’ এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজে সফলভাবে যৌথ নৌ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা মেহের-এর। বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের সানা, সা’দা এবং অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৩৬টিরও বেশি বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর ভাষ্য, ‘সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শত্রুর কিছু আক্রমণ ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে’। বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নিতে ইয়েমেনের নৌবাহিনী, ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ড একসঙ্গে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার

করে মার্কিন যুদ্ধজাহাজের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে’। ইয়েমেনি বাহিনী জানায়, ‘লোহিত সাগর অঞ্চলে শত্রুদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে এবং যতক্ষণ না গাজার ওপর চালানো হামলা ও অবরোধ সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে, ততক্ষণ আমাদের অভিযান চলবে’। অন্যদিকে, লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইয়েমেনের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের একটি MQ-9 Reaper ড্রোন ভূপাতিত করেছে। আল হুদাইদা প্রদেশের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এদিকে ইয়েমেনের এই হামলার ফলে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে মার্কিন যুদ্ধবিমান সা’দা প্রদেশে হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক হতাহত হয়েছে বলে অভিযোগ করেছে ইয়েমেনি কর্তৃপক্ষ। এই ঘটনার পর লোহিত সাগরে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!