মার্কিন পণ্যে শুল্ক-অশুল্ক বাধা তুলে নেওয়া হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

মার্কিন পণ্যে শুল্ক-অশুল্ক বাধা তুলে নেওয়া হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
মার্কিন পণ্যের ওপর সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা তুলে নেওয়াসংক্রান্ত চারটি প্রস্তাব তুলে ধরে ইউনাইটেড স্টেটস অব ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) অফিসকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের উপকৃত হওয়ার কথা তুলে ধরা হয় চিঠিতে। এছাড়া বিদ্যমান আইন ও বিধিবিধান সংশোধনের মাধ্যমে সংস্কারের প্রতিশ্র“তিও দেওয়া হয়েছে এতে। এসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে। সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। কূটনৈতিক চ্যানেলে চিঠিটি ইএসটিআর অফিসে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এ তথ্য। এর আগে বোরবার যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ

মোকাবিলায় করণীয় নির্ধারণে সরকারের নীতিনির্ধারকরা বৈঠক করেছেন। বৈঠকে ইউএসটিআর অফিসকে বাংলাদেশের প্রস্তাব তুলে ধরে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। অর্থ উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বেশি গুরুত্ব দিয়েছেন মার্কিন পণ্যে শুল্ক ও অশুল্ক বাধার ওপর। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন অনেক ধরনের অফিশিয়াল নিয়মনীতি করে রাখা আছে। যার কারণে মার্কিন ব্যবসায়ীরা বাধার সম্মুখীন হচ্ছেন। অশুল্ক বাধাগুলো তুলে নেওয়া হবে। এটি দ্রুত আরও সহজ করা হবে। সূত্র মতে, ইউএসটিআরকে পাঠানো চিঠির প্রস্তাবগুলো নিয়ে সোমবার কর্মকর্তারা ব্যস্ত সময় পার করেন। এটি চূড়ান্ত করে প্রধান উপদেষ্টাকে দেখানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ উভয়েই লাভবান হবে এমন সব পদক্ষেপ নেওয়ার কথা চিঠিতে

বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এবং মার্কিন পণ্যে শুল্কহার অনেক বেশি, এই যুক্তি দেখিয়ে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্প প্রশাসনের ৩৭ শতাংশ শুল্ক আরোপের ইস্যু নিয়ে সোমবার বিকালে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বাধাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রে সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৮৩৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে ২২১ কোটি ডলারের পণ্য। এ হিসাবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৬১৫ কোটি ডলারের। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশের প্রধান পণ্যগুলোর

মধ্যে রয়েছে তৈরি পোশাক। এটি অর্থমূল্যে ৮২ শতাংশ। অন্য পণ্যগুলোর মধ্যে রয়েছে হেডগিয়ার, জুতা, পালক এবং পালক দ্বারা তৈরি সামগ্রী, চামড়াজাত পণ্য, মাছ, শস্যদানা, আসবাব প্রভৃতি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!