মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬ |
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইরান। এতে বিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলমান সংঘাতে নিজেদের পাল্টা সামরিক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এ হামলার দাবি করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানে হয়েছে। খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, ৭৯তম ধাপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স ও নৌবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর স্যাটেলাইট গ্রহণ কেন্দ্র এবং বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে আল আজরাক (মুয়াফফাক সালতি) ঘাঁটি, শায়খ ঈসা, আলি আল সালেম এবং ক্যাম্প আরিফজান-এ অবস্থিত মার্কিন ঘাঁটি। ৮০তম ধাপে উত্তরাঞ্চলীয় অধিকৃত ফিলিস্তিন

অঞ্চলে ইসরায়েলের কৌশলগত ও সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময়ে হিজবুল্লাহর আক্রমণও চলছিল বলে উল্লেখ করা হয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে, ৮১তম ধাপে ‘এমাদ’, ‘কিয়াম’, ‘খোররামশাহর-৪’ এবং ‘কদর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ৭০টিরও বেশি স্থানে আঘাত হানা হয়েছে। এসব স্থানের মধ্যে হাইফা, দিমোনা এবং হাদেরা উল্লেখযোগ্য। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৮ যুদ্ধবিমান চাবাহার উপকূলের কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এরবিলে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে ইরানি নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইউএসএস আব্রাহাম লিংকন যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তন করতে হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের