মাদক-অপকর্মের আখড়া সোহরাওয়ার্দী উদ্যান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

আরও খবর

অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ

‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা!

আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান

ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত

ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি

‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’

মাদক-অপকর্মের আখড়া সোহরাওয়ার্দী উদ্যান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এখন মাদকসেবী, মাদক বিক্রেতা ও অপরাধচক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ নানা মাদকদ্রব্যের অবাধ বেচাকেনা চলে হরদম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লাগোয়া এই উদ্যানে অপরাধ তৎপরতায় আতঙ্কিত সাধারণ দর্শনার্থী ও শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, সন্ধ্যার পর উদ্যানজুড়ে দেখা যায় ভয়ংকর রূপ। মাদক ব্যবসার পাশাপাশি ছিনতাই, ব্ল্যাকমেইল, অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধ সংঘটিত হয়। সর্বশেষ মঙ্গলবার রাতে এই উদ্যানে দুর্বৃত্তদের হামলায় নিহত হন ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। জানা যায়, উদ্যানে সন্ধ্যার পর থেকে মুক্তমঞ্চ, কালীমন্দির, ছবির হাট, লেকপাড়, টিএসসি-সংলগ্ন গেট, মন্দিরের পাশের গেট, ভিআইপি গেট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের পেছনের এলাকাগুলোয় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি হয়। পারুলী, রেখা,

ফিরোজ, নাসু, বাবু, হৃদয়সহ অন্তত ১০ জনের নেতৃত্বে মাদক ব্যবসায় সক্রিয় রয়েছে ৬০ থেকে ৭০ জন। নাম প্রকাশ না করার শর্তে চক্রের এক সদস্য বুধবার জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের আগে উদ্যানের মাদক সিন্ডিকেট এবং অবৈধ দোকানপাট নিয়ন্ত্রণ করত ছাত্রলীগ। ৫ আগস্টের পর নতুন চাঁদাবাজরা নিয়ন্ত্রণে নিয়েছে উদ্যান। তাদের চাঁদা দিয়েই ব্যবসা চলছে। ছবিরহাটের সামনে কথা হয় আজমল হোসেন নামে এক রিকশাচালকের সঙ্গে। তিনি বলেন, এখানে গাজা কিনতে ছাত্র, ব্যবসায়ী, রাজনীতিক, রিকশাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন আসেন। রাতে মুক্তমঞ্চ এলাকায় প্রকাশ্যে গাঁজার আসর বসে। এক পুরিয়া ১০০ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, প্রকাশ্যে মাদক বিক্রি হলেও পুলিশ

না দেখার ভান করে। তিনি জানান, মন্দিরের পাশ, গ্লাস টাওয়ার ও চারুকলার গেট এলাকায় সন্ধ্যার পর তরুণ-তরুণী ও হিজড়াচক্রের দৌরাÍ্য বেড়ে যায়। চলে অসামাজিক কার্যকলাপ। এরা মানুষকে ভয় দেখিয়ে মোবাইল ফোন-টাকাও ছিনিয়ে নেয়। অনেক জুটি ব্ল্যাকমেইলের শিকার হলেও লজ্জা বা ভয়ে প্রকাশ করে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, উদ্যানের অপরাধচক্রে জড়িত রয়েছে কতিপয় শিক্ষার্থীও। বান্ধবীদের ফাঁদ হিসাবে ব্যবহার করে দর্শনার্থীদের ব্ল্যাকমেইল করেন তারা। বুধবার উদ্যানে ঘুরতে আসা আসমা বেগম বলেন, এত সুন্দর একটা জায়গা অপরাধীদের অভয়ারণ্য হোক, আমরা কখনো চাই না। এই উদ্যানকে অপরাধমুক্ত করা হোক। সোহরাওয়ার্দী উদ্যান শুধু একটি পার্ক নয়, এটি আমাদের ঐতিহাসিক স্মৃতির স্থান। এখানে মাদক,

অপরাধ ও অসামাজিক কার্যকলাপ চলতে থাকলে তা হবে জাতির জন্য লজ্জার। আরেক দর্শনার্থী আল আমিন বলেন, উদ্যানজুড়ে সিসিটিভি স্থাপন, পর্যাপ্ত আলো, নিয়মিত টহল, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে পরিবেশটা ভালো হবে। সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে নিরাপত্তাহীনতা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, সময়ের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছে চাঁদাবাজি, মাদকসেবনসহ বিভিন্ন অপকর্মের আখড়া। তার দাবি, উদ্যানের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট ও অফিস থাকলেও তারা এসব অনিয়ম দমন না করে উলটো এসবের ‘ভাগীদার’ হয়ে উঠেছে। এর ফলে যুবসমাজের একটা অংশ বিপথে যাচ্ছে, প্রাণহানির ঘটনাও ঘটছে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, উদ্যানটি উন্মুক্ত, তাই পুরোপুরি নিয়ন্ত্রণ কঠিন। আমরা নিয়মিত অভিযান চালাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান