মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ August, ২০২৬

মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ August, ২০২৬ |
মাত্র এক দশকের ব্যবধানে বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাজারে অভূতপূর্ব উত্থান ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে যেখানে দেশটির এলএনজি রপ্তানি ছিল প্রায় শূন্যের কোটায়, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫.২ ট্রিলিয়ন ঘনফুটে। এর মাধ্যমে কাতার ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এনার্জি ইনস্টিটিউটের ২০২৬ সালের স্ট্যাটিস্টিক্যাল রিভিউ অব ওয়ার্ল্ড এনার্জি অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক এলএনজি রপ্তানি বেড়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রায় ১.১ ট্রিলিয়ন ঘনফুট সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র, যা বৈশ্বিক সরবরাহ বৃদ্ধির প্রায় ৯৩ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি ছিল ০.০৩ ট্রিলিয়ন ঘনফুটেরও কম। সে সময় কাতার ছিল

বিশ্বের শীর্ষ রপ্তানিকারক। তবে শেল গ্যাস বিপ্লব, উন্নত উত্তোলন প্রযুক্তি এবং উপসাগরীয় উপকূলে গড়ে ওঠা শক্তিশালী জ্বালানি অবকাঠামোর কারণে গত এক দশকে দেশটি উৎপাদন ও রপ্তানিতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে বৈশ্বিক এলএনজি বাজারে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বেড়ে দাঁড়িয়েছে ২৫.৪ শতাংশে। বিশ্লেষকদের মতে, স্বল্প ব্যয়ে শেল গ্যাস উত্তোলন, বিদ্যমান পাইপলাইন ও বন্দর অবকাঠামো এবং আমদানির জন্য নির্মিত টার্মিনালগুলোকে রপ্তানি কেন্দ্রে রূপান্তর করার কৌশল যুক্তরাষ্ট্রের এই সাফল্যের মূল ভিত্তি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লুইজিয়ানার প্ল্যাকেমিনস এলএনজি এবং করপাস ক্রিস্টি স্টেজ-৩ প্রকল্প। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, শুধু প্ল্যাকেমিনস প্রকল্প থেকেই বৈশ্বিক এলএনজি সরবরাহ বৃদ্ধির ৬০ শতাংশের বেশি এসেছে। এছাড়া

নমনীয় রপ্তানি চুক্তির কারণে আন্তর্জাতিক বাজারেও মার্কিন এলএনজির চাহিদা বেড়েছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপে দেশটির এলএনজি সরবরাহ দৈনিক গড়ে ১০.৩ বিলিয়ন ঘনফুটে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বছরজুড়ে যুক্তরাষ্ট্রের মোট এলএনজি রপ্তানির প্রায় ৬৮ শতাংশই গেছে ইউরোপে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস উৎপাদনও রেকর্ড দৈনিক ১০৩.৯ বিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। বর্তমানে বিশ্বের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদনের এক-চতুর্থাংশেরও বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে। পারমিয়ান বেসিন, অ্যাপালাচিয়া এবং হেইনসভিল অঞ্চল দেশটির উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে, এলএনজির প্রসারের ফলে বৈশ্বিক গ্যাস বাণিজ্যের কাঠামোও বদলে যাচ্ছে। ২০২৫ সালে আন্তঃআঞ্চলিক এলএনজি বাণিজ্য বেড়েছে ৬.৫ শতাংশ, বিপরীতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস বাণিজ্য

কমেছে ৩.৬ শতাংশ। বর্তমানে আন্তঃআঞ্চলিক প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় ৫৫ শতাংশই এলএনজির মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রের এলএনজি প্রবৃদ্ধি আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। প্ল্যাকেমিনস ও করপাস ক্রিস্টি প্রকল্পের সম্প্রসারণের পাশাপাশি গোল্ডেন পাস, পোর্ট আর্থার ও রিও গ্র্যান্ডে এলএনজি প্রকল্প চালু হলে রপ্তানি আরও বাড়বে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পূর্বাভাস অনুযায়ী, চলতি দশকের শেষ নাগাদ বিশ্বের মোট এলএনজি বাজারের প্রায় এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে বিপুল বিনিয়োগ, দীর্ঘ সময় এবং পর্যাপ্ত পাইপলাইন অবকাঠামো প্রয়োজন। একই সঙ্গে রপ্তানি বাড়ার ফলে দেশটির অভ্যন্তরীণ গ্যাসের দামও বৈশ্বিক বাজারের ওঠানামার সঙ্গে আরও বেশি সংযুক্ত হয়ে পড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা ঢাকার মিরপুরে নিজ বাসায় এক যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে ফেসবুক ও এক্সে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। একজন নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি ব্যবহার করে এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে একই ধরনের তথ্য প্রচারের বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। বিজ্ঞাপন শুক্রবার (৬ নভেম্বর) দিনভর ছড়িয়ে পড়া এই পোস্টগুলোতে দাবি করা হয়, ওই নারী থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। তবে পোস্টগুলোতে ঘটনার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এছাড়া ওই নারীর পরিচয় বা অস্তিত্বও এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। ছবিটি পোস্ট করা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই নির্যাতনের শিকার ওই নারীর ঠিকানা বা থানায় দেওয়া অভিযোগের অনুলিপি দিতে পারেননি। তারা স্বীকার করেছেন যে, তারা অন্যের পোস্ট কপি করে নিজেদের অ্যাকাউন্টে দিয়েছেন এবং ঘটনার বিস্তারিত কিছুই জানেন না। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, মিরপুর থানা যুব মহিলা লীগের ‘সংগঠক’ শ্রীময়ী রীতা রানীকে তাঁর রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বাসায় ঢুকে পাশবিক নির্যাতন করা হয়েছে। মারধরে তাঁর শরীর রক্তাক্ত হয়েছে বলেও দাবি করা হয়। কিছু পোস্টে ফিরোজ নামের এক ব্যক্তিকে এই নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে, তবে তাঁর পরিচয় নিয়ে পোস্টগুলোতে অসংগতি রয়েছে। কোথাও বলা হয়েছে তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নির্দেশে এই কাজ করেছেন, আবার কোথাও তাঁকে থানা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টদাতাদের দাবি অনুযায়ী, ওই নারী থানায় অভিযোগ করতে গেলে ওসি তাঁকে সৌন্দর্যই তাঁর ‘কাল’ বলে মন্তব্য করেন এবং বোরকা পরার পরামর্শ দেন। এ ধরনের অভিযোগ তুলে পোস্টগুলোতে সংখ্যালঘু সুরক্ষা ও নারী নিরাপত্তাসহ নারীবাদীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টগুলোর মধ্যে প্রথম তথ্য পাওয়া যায় শুক্রবার বেলা ১১টা ৫৯ মিনিটে ‘এফ কে জয় জয়’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পরবর্তীতে ‘মুকুল আহমেদ’ ও ‘সুমন মল্লিক’ নামের আরও দুটি প্রোফাইল থেকে একই পোস্ট দেওয়া হয়, যেগুলোর আগের পোস্ট পর্যালোচনা করে দেখা যায় সেগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত প্রচার চালায়। বিকেল ৪টা ৪৮ মিনিটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলে তাতে রাত আটটা পর্যন্ত প্রায় চার হাজার প্রতিক্রিয়া পড়ে। এক্সেও ‘Dr Baidyanath Ghosh’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি ছড়ানো হয়, যা রাত নয়টা পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার বার দেখা হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং অনেকে সত্যতা জানতে চেয়ে যোগাযোগ করেন। ছবিটি যাচাইয়ের জন্য সিন্থআইডি, ওপেনএআইয়ের এআই-জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের টুল ও হাইভ মডারেশন ব্যবহার করা হয়েছে। সব টুলই নিশ্চিত করেছে যে ছবিটি তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর সূত্র খুঁজতে গিয়ে প্রায় এক মাস আগের ভারতের কেরালায় এক নববধূকে নির্যাতনের ঘটনার ছবির সঙ্গে মিল পাওয়া গেছে, যা সম্পাদনা করে এই নতুন ছবিটি তৈরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুব মহিলা লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাদের সংগঠনে ‘সংগঠক’ নামে কোনো পদ নেই। মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমান সন্ধ্যায় জানান, তাঁর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং কোনো নারী অভিযোগ নিয়ে থানায় আসেননি। এছাড়া মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, তাঁর বিভাগের অধীন কোনো থানায় এমন কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত হিসেবে নাম আসা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ বলেন, ‘এমন কোনো বিষয়ে আমি কিছুই জানি না। তাঁকে চিনিও না। এলাকায় এমন নামে কেউ আছেন, আবার তিনি যুব মহিলা লীগ করেন—এমন শুনিওনি। কেউ বলতেও পারছেন না। অনেক পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকেরাও আমাকে ফোন দিয়েছেন।’ যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের দাবি: এআই ব্যবহারের প্রমাণ ও নারীর খোঁজ মেলেনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের