মাঝ আকাশে নারী যাত্রীকে শ্লীলতাহানি, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

মাঝ আকাশে নারী যাত্রীকে শ্লীলতাহানি, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
মাঝ আকাশে ছিল বিমানটি। তাতে চেপে এক নারী বাড়ি ফিরছিলেন। নারী যাত্রীর পেছনে বসে ছিলেন অন্য একজন যাত্রী। হঠাৎ সেই নারী যাত্রী অনুভব করলেন অনাকাঙ্ক্ষিত ও অযাচিতভাবে স্পর্শ। তারপরই ঘটে বিপত্তি। বিমানটি নির্ধারিত বিমানবন্দরে অবতরণ করলে নালিশ জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এরপরই শ্লীলতাহানি করা সেই যাত্রীকে আটক করে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতে। ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর ফ্লাইটটি নয়াদিল্লি থেকে দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে যাচ্ছিল। জানা যায়, জয়পুর ও দিল্লি ঘুরে বাড়ি ফিরছিলেন ওই নারী। এ অবস্থায় মাঝ আকাশে শ্লীলতাহানির ঘটনা ঘটে। পরে চেন্নাইয়ে অবতরণের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম

এনডিটিভি। অভিযুক্ত ওই ব্যক্তির নাম রাজেশ শর্মা, যার বয়স ৪৫ বছর। পেশায় তিনি মার্বেল টালি ব্যবসায়ী। সংবাদমাধ্যমটি জানায়, জয়পুর ও দিল্লি ঘুরে বাড়ি ফিরছিলেন ওই নারী। জানা গেছে, স্থানীয় পুলিশ ভুক্তভোগী ওই নারীকে লিখিত অভিযোগ করতে সহায়তা করে এবং এরপরই তদন্ত শুরু হয়। যদিও ইন্ডিগো এয়ারলাইন্স এখনো এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বলে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস