মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিন রণতরী মোতায়েন, উত্তেজনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিন রণতরী মোতায়েন, উত্তেজনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
ইসরাইল তাদের গুপ্তচর সংস্থার এক প্রতিবেদনের মাধ্যমে স্বীকার করেছে যে, ইয়েমেন একটি আঞ্চলিক শক্তি এবং তাদের সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উচ্চ স্তরের স্বাধীনতা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সানার এই স্বাধীনতাই মূলত লোহিত সাগর ও এর সংলগ্ন জলপথে ইয়েমেনের সামরিক কার্যকলাপ রোধে ইসরাইল, আমেরিকা ও তাদের মিত্রদের প্রচেষ্টাকে ব্যাপকভাবে জটিল করে তুলেছে। মার্কিন রণতরী ও যুদ্ধজাহাজে ইয়েমেনি সামরিক বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরাইল। যদিও তারা যৌথভাবে এখনো ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ নিরাপরাধ মানুষকে হত্যা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ইতোমধ্যেই

ইউএসএস কার্ল ভিনসন নামের আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। রণতরীটি সম্প্রতি ওই অঞ্চলে আগে থেকেই মোতায়েন করা ইউএসএস হ্যারি এস ট্রুম্যান-এর সঙ্গে যোগ দিয়েছে। এ উপলক্ষ্যে সেন্টকম বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে রণতরীগুলোর ডেকে ক্ষেপণাস্ত্রবাহী বিমান উড্ডয়নের দৃশ্য দেখা যায়। যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরী মোতায়েনের সময়কালটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ গত এক মাসে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ২০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত অর্ধশতাধিক ইয়েমেনি নিহত হয়েছেন। ইয়েমেনে তাদের এই সামরিক অভিযান শুরু হয় দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহর (হুথি) এক ঘোষণার পর। ওই ঘোষণায় গোষ্ঠী জানিয়েছিল, গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদ হিসেবে তারা ইসরাইলগামী যে কোনো

জাহাজে আবার আক্রমণ শুরু করবে। আনসারুল্লাহর ঘোষণা অনুযায়ী, ইয়েমেনের সামরিক বাহিনী সেদিন থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন রণতরী ও ইসরাইলি অবস্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে কয়েকবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে দেশটি। তাদের দাবি, গাজায় ইসরাইলের অবরোধ ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৬১,৮০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু