ভোটে হেরে ফ্রান্সে সরকার পতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪
     ১০:২৬ পূর্বাহ্ণ

ভোটে হেরে ফ্রান্সে সরকার পতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৬ 101 ভিউ
ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। বুধবার (৪ ডিসেম্বর) ফ্রান্সের পার্লামেন্টের ৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন বার্নিয়েরের সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন। এর মধ্যদিয়ে ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন মিশেল বার্নিয়ে সরকার। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬২ সাল থেকে কোনো ফরাসি সরকারকে এ ধরনের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়নি। শিগগিরই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে বার্নিয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বার্নিয়ে দেশটির বর্ষীয়ান রাজনীতিক। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ

রাজনৈতিক সংকটের মুখে পড়তে হয় বার্নিয়েকে। পরবর্তী জাতীয় বাজেট পাস করানো নিয়ে সংকট বাড়ে আরও। এরই ধারাবাহিকতায় বিরোধী আইনপ্রণেতারা পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনেন। প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে এই অনাস্থা ভোটের ফলাফলের প্রভাব সরাসরি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ওপর পড়বে না। ফ্রান্সে প্রেসিডেন্টের জন্য আলাদাভাবে ভোটগ্রহণ হয়ে থাকে। ম্যাক্রোঁ বলেছেন, বুধবারের ভোটের ফলাফল যাই হোক না কেন তিনি পদত্যাগ করবেন না। অস্তিত্বহীন সরকারের বিব্রতকর পরিস্থিতি এড়াতে ম্যাক্রোঁ দ্রুত একজন নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ এই সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প প্যারিস সফরে আসছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস! বাংলাদেশের পথ হারানো রাজনীতি: দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরশাসনের আঁতুড়ঘর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি হত্যা কখনো মীমাংসিত হয় না: যাদের কথা রাষ্ট্র ভুলে যেতে বলছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা