ভোটের রাজনীতির হিসাবে বিএনপি-জামায়াত চায় আওয়ামী লীগ থাকুক:মঞ্জু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:১৭ পূর্বাহ্ণ

ভোটের রাজনীতির হিসাবে বিএনপি-জামায়াত চায় আওয়ামী লীগ থাকুক:মঞ্জু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৭ 126 ভিউ
একসময় জামায়াতের আমির বলেছিলেন, তারা আওয়ামী লীগকে ‘মাফ’ করে দিয়েছেন। কিন্তু এর অর্থ কী? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তাদের অবস্থান কি সত্যিই সুস্পষ্ট? এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এক টকশোতে এ বিষয়ে বললেন, "বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ থাকলে বিএনপি এবং জামায়াত-দুই দলেরই লাভ।" মঞ্জুর ব্যাখ্যা অনুযায়ী, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখন বিএনপি-জামায়াত জোট ধরে রাখতে পারে। এতে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বাড়ে এবং জামায়াতও বেশি আসন পায়। কিন্তু আওয়ামী লীগ দুর্বল হয়ে গেলে বিএনপি এককভাবে রাজনীতিতে উঠে আসে, আর জামায়াত নিগৃহীত হয়, আলাদা হয়ে পড়ে। বর্তমানে বিএনপি-জামায়াতের মধ্যে যে দূরত্ব দেখা যাচ্ছে, তা এই কারণেই। আওয়ামী লীগ

থাকলে বিএনপির আরও একটি সুবিধা হয়-তারা ইসলামপন্থী ও ধর্মীয় দলগুলোর ভোট পায়। আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি এই ভোট ব্যাংক ধরে রাখতে চায়, এবং ধর্মভিত্তিক দলগুলোও বিএনপির প্রতি নমনীয় হয়। ১৯৯১ সালের পরবর্তী নির্বাচনগুলোতে দেখা গেছে, বিএনপি-জামায়াত একসাথে থাকলে তারা আওয়ামী লীগকে হারাতে পারে। কিন্তু ১৯৯৬ সালে বিএনপি-জামায়াত আলাদা হয়ে গেলে আওয়ামী লীগ সহজেই ক্ষমতায় আসে। এই কারণেই বিএনপি ও জামায়াত সাম্প্রতিক সময়ে নমনীয় অবস্থান নিচ্ছে। হাসিনা সরকার টিকে গেলে বিএনপি-জামায়াত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এবার শেখ হাসিনা তার বক্তব্যে বিএনপি-জামায়াতের নাম নেননি, যা বেশ চমকপ্রদ। অথচ সাম্প্রতিক হামলাগুলোর ছবিতে বিএনপি-জামায়াতের কর্মীদের উপস্থিতি স্পষ্ট। বিএনপি-জামায়াত প্রকাশ্যে এ ঘটনাগুলোকে সমর্থন না

করলেও বাস্তবে তাদেরই সক্রিয় অংশগ্রহণ দেখা যাচ্ছে। মঞ্জু বলেন,এটাই প্রমাণ করে যে ভোটের রাজনীতির হিসাব অনুযায়ী, বিএনপি-জামায়াত মনে করে আওয়ামী লীগ থাকাই তাদের জন্য সুবিধাজনক। কারণ আওয়ামী লীগ না থাকলে মাঠে প্রতিদ্বন্দ্বী থাকবে শুধু একজন। আর একক খেলোয়াড়ের মাঠে টিকে থাকা কঠিন। তাই বিএনপি-জামায়াতের জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি হলো, আওয়ামী লীগকে টিকিয়ে রেখে নিজেদের রাজনৈতিক হিসাব-নিকাশ করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম