ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারে সহায়তা করলে ৫ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারে সহায়তা করলে ৫ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ |
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে সহায়তা করতে পুরষ্কারের পরিমাণ দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র। গত জানুয়ারিতে মাদুরোকে ধরিয়ে দিতে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন। বৃহস্পতিবার পুরষ্কারের মূল্যমান দ্বিগুণ বাড়িয়ে পাঁচ কোটি করার ঘোষণা দেওয়া হয়। তবে এই ঘোষণাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছে ভেনেজুয়েলা। খবর- এএফপি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেন, ‘বিচার বিভাগ ও পররাষ্ট্র দপ্তর নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে সহায়ক হতে পারে এমন তথ্য দেওয়ার জন্য পুরষ্কারের পরিমাণ বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার করার ঘোষণা দিচ্ছে। তিনি বিশ্বের সবচেয়ে বড় মাদক-পাচারকারীদের অন্যতম। তিনি আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি।’ তিনি

আরও বলেন, মাদুরোর সঙ্গে সম্পর্কযুক্ত প্রায় ৭০০ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে ভেনেজুয়েলা সরকারের দুটি উড়োজাহাজ। এত কিছুর পরও ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছেন মাদুরো। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সময় মাদুরো বিচারের হাত থেকে বাঁচতে পারবেন না। তাকে জবাবদিহির আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের এ ঘোষণার পর টেলিগ্রামে এক পোস্টে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান জিল বলেন, বিষয়টি ‘দুর্ভাগ্যজনক’। এটি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়কে ধামাচাপা দেওয়ার ‘হাস্যকর প্রচেষ্টা’। আমরা এই রাজনৈতিক অপপ্রচারকে প্রত্যাখ্যান করছি।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে মাদুরোসহ ভেনেজুয়েলার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে ফেডারেল আদালতে মামলা হয়। দুই দশকে যুক্তরাষ্ট্রে লাখ টন

কোকেন পাচারের অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলা মাদুরো। টানা ছয় মাস ধরে নির্বাচনী বিবাদ, প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার জন্য আন্তর্জাতিক আহ্বান এবং তাঁকে আটক করতে যুক্তরাষ্ট্রের পুরস্কার বৃদ্ধির মধ্যে শপথ নেন তিনি। ২০১৩ সাল থেকে নিকোলা মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ এবং শীর্ষ আদালত তাঁকে বিজয়ী ঘোষণা করেন। যদিও তাঁর বিজয় নিশ্চিত করে ভোটের পুঙ্খানুপুঙ্খ ফল কখনও প্রকাশ করা হয়নি। ভেনেজুয়েলার বিরোধীরা বলেছেন, ব্যালট বাক্সের ভোটের হিসাবে দেখা গেছে, নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছেন মাদুরোর বিরোধী প্রার্থী এদমুন্দো গনসালেস। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ তাঁকে নবনির্বাচিত

প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকেরা বলেছেন, এই নির্বাচন গণতান্ত্রিক ছিল না। এরপর একের পর এক শাস্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে সর্বশেষ মাদক পাচারের অভিযোগে নিকোলা মাদুরোকে দোষী সাব্যস্ত বা গ্রেপ্তার করতে তথ্য দেওয়ার জন্য পুরস্কারের পরিমাণ দেড় কোটি ডলার থেকে বাড়িয়ে আড়াই কোটি ডলার করে যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন। এছাড়া ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর জন্য আড়াই কোটি এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনোর জন্য দেড় কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি পিডিভিএসএয়ের প্রধান হেক্টর ওবরেগনসহ আটজন কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২০২০ সালে মাদুরো ও তাঁর প্রশাসনের অন্যদের মাদক ও দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্র।

মাদুরো অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। একই সময়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির ১৫ জন করে ৩০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় নির্বাচনী পরিষদ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। অন্যদিকে কানাডা দেশটির বর্তমান ও সাবেক ১৪ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। মাদুরো সরকার সব সময় এসব নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে বলেছে, এগুলো অবৈধ পদক্ষেপ, যা ভেনেজুয়েলাকে পঙ্গু করার জন্য ‘অর্থনৈতিক যুদ্ধে’র নামান্তর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত