ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত
ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের
নিহতের সংখ্যা বেড়ে ২৮৯, এখনো পর্যটকসহ নিখোঁজ অন্তত ৮২৬
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা
ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন
ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ
ভেনেজুয়েলায় মজুদ ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর এই চুক্তি ভেনেজুয়েলার অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
চুক্তি প্রসঙ্গে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেন, ‘এই ঐতিহাসিক লেনদেন আমেরিকার তেলের মজুদ দ্বিগুণেরও বেশি বাড়াবে, আমাদের তেল সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি করবে এবং সব আমেরিকানের জন্য গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।’
অন্যদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আশ্বাস দিয়ে বলেন, এই চুক্তি ভেনেজুয়েলার অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে।
উল্লেখ্য, চলতি বছরের ৩রা জানুয়ারি মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তার নিজ দেশ থেকেই
তুলে নিয়ে যায় মার্কিন প্রশাসন। এর পর দেশটির ক্ষমতা নেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মাদুরোকে আটকের পর থেকেই ট্রাম্প বলে আসছিলেন যে, ভেনেজুয়েলার উচিৎ তাদের দেশে মজুদ বিপুল পরিমাণ তেলসম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে চাঙ্গা করা। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদকারী দেশ ভেনেজুয়েলা। এই চুক্তির খবর এমন এক সময়ে এলো যখন খোদ যুক্তরাষ্ট্রে জ্বালানির বর্ধিত দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে আসায় নিজ দেশের রাজনীতিতে কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন রিপাবলিকান এই নেতা।