ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বালোচিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বালোচিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৫ |
মিয়ানমার, থাইল্যান্ডের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানে ভূমিকম্প। ঈদুল ফিতরের দিন করাচিতে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৩১ মার্চ) এমনই তথ্য জানিয়েছে, ইউনাইটেড স্টেটস জিওগ্রাফিক্যাল সার্ভে। এই কম্পন অনুভূত হয়েছে করাচিতেও। পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, কম্পনটির গভীরতা ছিল ১৯ কিলোমিটার, আর এর কেন্দ্রস্থল করাচি থেকে ৭৫ কিলোমিটার উত্তরে। এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পের পরবর্তী কম্পন বা ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠে, আতঙ্কে অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাদের অভিজ্ঞতা

শেয়ার করেছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। সেই ভয়াবহ ঘটনায় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। এতে মিয়ানমারের বহু এলাকাসহ থাইল্যান্ডও এই ভূমিকম্পের জেরে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে। হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে দেশগুলিতে। মিয়ানমারে এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ পার করেছে। এই গোটা সপ্তাহ সে দেশে শোক-সপ্তাহ হিসেবে পরিগণিত হচ্ছে। ৬ এপ্রিল পর্যন্ত সেদেশে জাতীয় পতাকা অবনমিত থাকবে। সবচেয়ে করুণ পরিস্থিতি মান্দালয়ের। সেখানে রাস্তায় বহু মানুষকে আশ্রয় নিতে দেখা গিয়েছে। শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারের ভূূমিকম্পের রেশ এসে পড়ে বাংলাদেশসহ পশ্চিমবঙ্গেও। মৃদু কম্পন অনুভূত হয় কলকাতাতেও। এদিকে, নিমেষেই তছনছ হয়ে যায় থাইল্যান্ড ও মিয়ানমারের বহু জায়গা। মিয়ানমারের জুন্টা সরকার জানিয়েছে, সে

দেশে মৃতের সংখ্যা ২ হাজার ৫৬ জন। ২৭০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহতের সংখ্যা ৩ হাজার ৯০০ জন। অন্যদিকে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১৯ জনের মৃত্যুর খবর এসেছে। যেখানে ৩০ তলার একটি টাওয়ার ভেঙে পড়ে কম্পনের জেরে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী