ভূমিকম্পে কাঁপল পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
পাকিস্তানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল এবং এর গভীরতা ছিল ৯৪ কিলোমিটার। রাষ্ট্র পরিচালিত অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি) জানিয়েছে, জাতীয় ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সকাল ১১টা ৪৮ মিনিটে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, শেখুপুরা, অ্যাবোটাবাদ, অ্যাটক, হরিপুর, মানসেহরা, পেশোয়ার, নওশেরা, মারদান, হরিপুর, সোয়াত, চিত্রাল, শাংলা, মালাকান্দ, মুজাফফরাবাদ এবং আরও বেশ কয়েকটি শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ‘ এপিপির তথ্য অনুসারে, কম্পন অনুভব করার পর আতঙ্কিত

নাগরিকরা তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে কুরআনের আয়াত পাঠ শুরু করে। এতে আরও বলা হয়েছে, এখনও পর্যন্ত দেশের কোনও অংশ থেকে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পগুলোর মধ্যে ছিল ২০০৫ সালের কাশ্মীরের ভূমিকম্প। এর মাত্রা ছিল ৭.৬ আর এুতে ৮৬ হাজারেরও বেশি মানুষ মারা যায়। ২০১৩ সালে, দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যার ফলে ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয় এবং পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ