ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা
ভূমিকম্পের মধ্যেই ব্যাংককের রাস্তায় শিশুর জন্ম
চারদিকে ধ্বংসযজ্ঞ। মৃত্যুর বিভীষিকা। এর মধ্যেই জন্ম নিল একটি শিশু। চিৎকার করে জানান দিল নিজের অস্তিত্ব। জীবনের হাহাকারের মধ্যেই নতুনের জয়গান!
শুক্রবার সকালে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এর কম্পন অনুভূত হয় চীন, থাইল্যান্ড, ভারত, বাংলাদেশ, ভিয়েতনামেও। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডে। ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ৩০ তলা নির্মাণাধীন ভবনসহ বহু ঘরবাড়ি ভেঙে পড়ে। এতে বহু মানুষ হতাহত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে মানুষ। এই বিপর্যয়ের মধ্যেই ব্যাংককের রাস্তায় একটি শিশুর জন্ম দেন এক নারী। বিবিসি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ওই প্রসূতি মা। এর
মধ্যেই ভূমিকম্পে কেঁপে ওঠে চারপাশ। রীতিমতো দুলতে থাকে ভবনগুলো। এমন পরিস্থিতিতে পড়িমরি করে হাসপাতালের সব রোগীকে নিচে রাস্তায় নামিয়ে আনা হয়। রাস্তায় তখন লোকে লোকারণ্য। সবার চোখে-মুখে আতঙ্ক। এদিকে প্রসববেদনায় ছটফট করছেন ওই নারী। প্রতিবেদন মতে, ওই নারী স্ট্রেচারে সন্তানের জন্ম দেন। আর তাকে ঘিরে রেখে প্রসবে সাহায্য করেন হাসপাতালের কর্মীরা। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, স্ট্রেচারের ওপর ওই নারীকে চারপাশে ঘিরে রেখেছেন কয়েকজন নার্স। তার মধ্য থেকে সদ্যোজাত শিশুটিকে বের করে আনা হচ্ছে।