ভুয়া পরিচয়ে নারী চিকিৎসকের সঙ্গে ডিম ব্যবসায়ীর প্রেম, অতঃপর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪

ভুয়া পরিচয়ে নারী চিকিৎসকের সঙ্গে ডিম ব্যবসায়ীর প্রেম, অতঃপর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ |
রাজশাহী নগরীর চন্দ্রিমা এলাকায় এক নারী চিকিৎসককে তার নিজ বাসা থেকে অপহরণ করার ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। অভিযুক্তের নাম তানজিম খান তাজ নিরব (৩০), যিনি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চার বছর ধরে চিকিৎসক শাকিরা তাসনিম দোলা (২৬)-এর সঙ্গে প্রেম করছিলেন। জানা গেছে, সম্প্রতি বিয়ের প্রস্তাব দেওয়ার পর শাকিরার পরিবার তানজিমের প্রকৃত পরিচয় জানে এবং তার সাথে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তানজিম অপহরণের পরিকল্পনা করেন। সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে শাকিরার বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়। ঘটনার দিন, শাকিরার বাবা আবু তাহের খুরশিদ বকুল নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন। বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে বের হওয়ার পর দুর্বৃত্তরা তাকে জিম্মি করে

এবং চাবি কেড়ে নিয়ে বাড়ির দোতলায় উঠে শাকিরাকে অপহরণ করার চেষ্টা করে। শাকিরার মা রেহেনা পারভীন শিউলিকে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে ও গলা চেপে হত্যার চেষ্টা করে। এরপর, বাবা-মেয়েকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মাইক্রোবাসে তুলে নেওয়ার পর শাকিরার বাবা আবু তাহের খুরশিদ বকুলকে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ফেলে দিয়ে শাকিরাকে অপহরণকারীরা নিয়ে যায়। পরে, শাকিরার বাবা সলঙ্গা থানার মাধ্যমে পরিবারের কাছে ফিরে আসেন। এ ঘটনায় শাকিরার বাবা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলায় তানজিম খান তাজ, তানভীর খান, রওশন আলমসহ অজ্ঞাত আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাইক্রোবাসের রেজিস্ট্রেশন নম্বর

শনাক্ত করা সম্ভব হয়েছে এবং অপহৃত চিকিৎসককে উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে। আরএমপির চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বলেন, "তানজিম খান তাজ অপহরণের মূলহোতা, তার অবস্থান জানার চেষ্টা চলছে এবং শিগগিরই এই ঘটনায় সুরাহা আসবে।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান