ভিয়েতনামে ভয়াবহ বন্যায় ৪১ জনের মৃত্যু, নিখোঁজ ৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় ৪১ জনের মৃত্যু, নিখোঁজ ৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় ৪১ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন এখনও নিখোঁজ রয়েছে। দেশটির ডাইক ম্যানেজমেন্ট অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন বিভাগ এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম ভিএন এক্সপ্রেস জানায়, বন্যায় ৫২ হাজারের বেশি বাড়িঘর প্লাবিত হয়েছে। হাজারো হেক্টর কৃষিজমি ও বিপুল পরিমাণ গবাদি পশু–পোলট্রি বন্যার পানিতে ভেসে গেছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই প্রদেশ। এর মধ্যে ডাক লাক প্রদেশে ১৬ জন এবং খাঁহ হোয়া প্রদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল আবহাওয়ার কারণে ১০ লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে প্রায় ৬ লাখ বাড়িতে পুনরায় বিদ্যুৎ

সরবরাহ করা হয়েছে। এ ছাড়া প্রাদেশিক সড়কগুলোতে ১৪০টিরও বেশি ভূমিধস ঘটেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আনাদোলু জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় হাজারো উদ্ধার কর্মী ও পুলিশ সদস্য কাজ করছে। তারা নিখোঁজদের খোঁজ, ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়