ভারত সীমান্তে বিএসএফের ধরপাকড়, করা হচ্ছে ড্রোনের মাধ্যমে নজরদারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪

ভারত সীমান্তে বিএসএফের ধরপাকড়, করা হচ্ছে ড্রোনের মাধ্যমে নজরদারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪ |
নানা অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। গত চার মাসে শুধু উত্তরবঙ্গে অনুপ্রবেশের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে বলে দাবি করল বিএসএফ। অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করার জন্য আরও আঁটসাঁট হচ্ছে প্রহরা। যে জায়গাগুলিতে ফেন্সিং ছিল না, সেখানে ফেন্সিং দেওয়া হচ্ছে। সোমবার ( ২ ডিসেম্বর) এমনই জানালেন শিলিগুড়ি ফ্রন্টিয়ারের বিএসএফের আধিকারিকেরা। বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা বলেন, ‘‘তিন বিঘা করিডর নিয়ে যে জটিলতা ছিল, সেটাও কেটে গিয়েছে।’’ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ সমস্যা নিয়ে তাঁরা জানান, উত্তরবঙ্গে আট জেলার অধীনে থাকা প্রায় ১৯৩৭ কিলোমিটার ইন্দো-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে বিএসএফ। বাংলাদেশে অস্থিরতার কারণে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। অতিরিক্ত জওয়ান

মোতায়েনের পাশাপাশি থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। সীমান্তে পারাপারের জায়গায় বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন। বিএসএফের আইজি বলেন, ‘‘সীমান্তে টানা নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। তবে অগস্ট মাসের পর থেকে ও পার থেকে সংখ্যালঘুদের এ পারে আসার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-র সঙ্গে আলোচনা করে ওই সমস্ত সমস্যা মেটানো হচ্ছে। আর ফেন্সিংয়ের জন্য জমি অধিগ্রহণে রাজ্য সরকারেরও ভাল সহযোগিতা পাওয়া যাচ্ছে। ফ্রন্টিয়ারের অধীনে থাকা মোট সীমান্তের ১০ শতাংশে ফেন্সিং নেই। খুব শীঘ্রই সেই জায়গাগুলোতে ফেন্সিং লাগানো হবে।’’ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে প্রবেশের অভিযোগে ২০২৩ সালে মোট ১২৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে

বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার। তা ছাড়া ১৭৩ জন ভারতীয় গ্রেফতার হন। চলতি বছরে এ পর্যন্ত ১৯৪ জন বাংলাদেশি এবং ১৯৭ জন ভারতীয় পাকড়াও হয়েছেন। তা ছাড়া তিন রোহিঙ্গা এবং তিন অন্য অনুপ্রবেশকারী মিলিয়ে মোট ৩৯৭ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। সূত্র: আনন্দবাজার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে